ওপেনিংয়ে নিজের ব্যাটিং আরও উন্নত করার দিকেই নজর এখন লোকেশ রাহুলের

KL Rahul
KL Rahul. ( Image source: Twitter/bcci )

চোট থেকে ফেরার পর এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি লোকেশ রাহুল। এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। সেইসঙ্গে ওপেনিংয়েও বেশ ধীরগতিতে ব্যাটিং করতে দেখাগিয়েছিল লোকেশ রাহুলকে। এসব নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও লোকেশ রাহল এসব নিয়ে খুব একটা চিন্তিত নন।ওপেনিংয়েনিজের ব্যাটিংয়ে কেমনভাবে আরও উন্নতি করবেন সেদিকেই এখন বিশেষ নজর দিয়েছেন লোকেশ রাহুল।

চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সিরিজ দিয়েই ভারতীয় দলে ফেরেনরোহিত শর্মার ডেপুটি । কিন্তু বাইশগজে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাবর্তনটা তেমন ভাল হয়নি লোকেশ রাহুলের। জিম্বাবোয়ে সফরে যেমন রান পাননি তিনি। তেমনই দেশের হয়ে এশিয়া কাপেও চুূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুল। গোটা এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই ৩০ রানের গন্ডী টপকাতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার।

এশিয়া কাপে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল

বরং সবকটি ম্যাচেই খানিকটা ধীর গতিতে খেলার জন্য তাঁকে নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। এমনকী আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকে দিয়ে ওপেন করানো নিয়েও নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। এবারের এশিয়া কাপে শেষম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। লোকেশ রাহুলের জায়গায় তাঁকে দিয়েও কিন্তু ওপেনিং করানোর একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যদিও লোকেশ রাহুল এখনই এসব নিয়ে ভাবতে খুব একটা নারাজ। বরং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনিংয়ে ব্যাটিং আরও মজবুত করার দিকেই নজর রয়েছে তাঁর। এই প্রসঙ্গে লোকেশ রাহুল জানিয়েছেন, “দেখুন কেউই একেবারে পারফেক্ট নয়। ভারতীয়ড্রেসিংরুমেও কেউই একেবারে পারফেক্ট নন। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এই মুহূর্তে ওপেনিং ব্যাটার হিসাবে কেমনভাবে আরও উন্নতি করতে পারি আমি সেই দিকেই বিশেষ নজর দিয়েছি। বিশেষ করে ভারতীয় দলের হয়ে অবদান রাখতে চাই”।

এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তিনিই  একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে এবারের আইপিএলে  ৫০০ রানের গন্ডী টপকেছিলেন। শুধুমাত্র তাই নয়, এবারের আইপিএলে জোড়া সেঞ্চুরীও পেয়েছিলেন তিনি।

কিন্তু এশিয়া কাপের মঞ্চে কিন্তু সেভাবে লোকেশ রাহুল সফল হতে পারেননি। তা নিয়ে খানিকটা চিন্তাও বেড়েছে সকলের। সেই দিকেই এখন বিশেষ নজর দিচ্ছেন লোকেশ রাহুল।

close whatsapp