বিরাট কোহলির রানে ফেরায় স্বস্তিতে ভারত, মনে করছেন মিচেল জনসন

Virat Kohli
Virat Kohli. ( imag source: twitter )

এশিয়া কাপের মঞ্চেই শাপমোচন হয়ছে বিরাট কোহলির। ১০২০ দিনের অপেক্ষার অবসান হয়েছে দুবাইয়ের মাঠে এসিয়া কাপের মঞ্চে। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ ম্যাচেই জদ্বলে উঠেছিলেন বিরাট কোহলি।দীর্ঘদিন পর ফের তাঁর ব্যাটে এসেছে সেঞ্চুরী। সুধুতাই নয় বিরাট কোহলিকেও দেখা গিয়েছিল তাঁর পুরনো ছন্দে। আর তা দেখেই কুশি প্রাক্তন অজি তারকা ক্রিকেটার মিচেল জনসন। তাঁর মতে বিরাট কোহলির রানে ফেরাটা ভারতীয় দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির ব্যাটে কোনও রানের ঝলক ছিল না। ২০১৯ সালের নভেম্বরে শেষবার বিরাট কোহলি সেঞ্চুরী পেয়েছিলেন। এরপর থেকেই বিরাটের পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, সব জায়গাতেই বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। একের পর এক সিরিজে বিরাট কোহলির পাররম্যান্সের গ্রাফ ক্রমশই নামতে শুরু করেছিল। যার প্রভাব পড়তে আরম্ভ করেছিল বিরাট কোহলির স্ট্রাইকরেটেও।

আফগানিস্তানের বিরুদ্ধেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি

২০২১ সালের বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুর পর্ব থেকেই চিটকে গিয়েছিল ভারতীয়দল। এরপরই ভারতীয় দের সব ফর্ম্যাট থেকেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা কার্যত নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। একের পর এক ম্যাচে রান না পেয়ে যে তিনিও ক্রমশ চাপের মধ্যে পড়েছিলেন তা বিরাট কোহলির কথাতেই ছিল স্পষ্ট।  এশিয়া কাপের নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে টি টোয়েন্টি তে ব্যর্থহও.ার পর তাঁকে  সমালোচনা আরও বাড়তেই শুরু করেছিল।

কিন্তু এশিয়া কাপের মঞ্চেই বদলে গিয়েছে সমস্ত চিত্রটা। রানের মধ্যে ফিরেছেন বিরাট কোহলি। শুদু তাই নয় কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরীটাও পেয়ে গিয়েছেন তিনি। বিরাটের রানে ফেরাটা ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই মনে করছেন মিচেল জনসন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা সবসময়ই একটা বড় ব্যপার। যখন দলের সেরা তারকা রানে ফেরে সেই মুহূর্তে দলের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। তিনিই হলেন সেই ক্রিকেটার যিনি অধিনায়কের দায়িত্ব নিয়ে দলের ফোকাসটা বদলে দিয়েছিলেন। বিরাট কোহলির রানে ফেরায় অবশ্যই খুশি ভারতীয় দল”।

এবারের এশিয়া কাপের শুরু থেকেই বেশ ছন্দে চিলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ৩৫ রান। এরপর হংকংয়ের বিরুদ্ধে প্রথম ক্রিকেটার হিসাবে এবারের এশিয়া কাপে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি।সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান ছিল বিরাটের ঝুলিতে।

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি।তাঁর ব্যাটেএসেছিল ৬১ বলে ১২২ রানের ইনিংস।গোটা ইনিংস জুড়ে ছিল ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন বিরাট কোহলি।সেখানেই নিজের ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp