‘অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করা উচিত’ – উইলিয়ামসনকে পরামর্শ প্রাক্তন অলরাউন্ডার অ্যাডামসের

গত এক বছরে ধারাবাহিকতার অভাবে দেখা গেছে উইলিয়ামসনের ব্যাটিংয়ে

Kane Williamson
Kane Williamson. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার আন্দ্রে অ্যাডামস পরামর্শ দিয়েছেন যে কেন উইলিয়ামসন তাঁর ফর্ম ফিরে পেতে এবং তাঁর ব্যাটিংয়ে মনোনিবেশ করতে অধিনায়কত্বের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দিতে পারেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ডানহাতি ব্যাটার খুব কম ম্যাচ খেলেছেন এবং তাঁর কনুইয়ের চোট তাঁকে প্রায়ই ভুগিয়েছে। ৩২ বছর বয়সী ব্যাটার এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে ফিরে এসেছেন। তিন ইনিংসে তিনি যথাক্রমে ৪৫, ১৭ ও ২৭ রান করেছেন।

কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বর্তমানে সর্ব-ফর্ম্যাটের অধিনায়ক, ফলে তাঁর উপর চাপ আরও বেশী। সম্প্রতি অনেক ক্রিকেটার এখন একটি ফর্ম্যাট থেকে সরে এসে বাকি ফর্ম্যাটে মনোনিবেশ করতে শুরু করেছে। অ্যাডামসের মতে উইলিয়ামসনও সম্ভবত এই পথে হাঁটার কথা বিবেচনা করতে পারেন।

উইলিয়ামসন প্রত্যাশা মতো রান করেনি: আন্দ্রে অ্যাডামস

অ্যাডামস উল্লেখ করেছেন যে উইলিয়ামসন গত বছর বা তার বেশী সময় ধরে দলে ব্যাট হাতে খুব বেশী অবদান রাখেননি। তিনি যোগ করেছেন যে তিনটি ফর্ম্যাটেই উইলিয়ামসনে খেলে যেতে পারলে খুবই ভালো হবে, তবে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে উইলিয়ামসনের কেবল ব্যাটিংয়ে আরও বেশী মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন অ্যাডামস।

“সে প্রত্যাশা মতো রান করেনি। সে গত ১২ থেকে ১৮ মাস ধরে একটি কঠিন সময় পার করছে। পরিবার এবং বাচ্চাদের নিয়ে গত দুই বছরে সবকিছু বদলে গেছে। এর ফলে দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তিত হয়। তাকে ফিরতে দেখে ভালো লাগছে… (কিন্তু) আপনার বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলে যায়। কেউ যখন তরুণ থাকে তখন তিনটি ফর্ম্যাটেই পারফর্ম করতে পারবে, বিশ্ব ভ্রমণ করতে কোনো সমস্যা নেই,” নিউজটক জেডবি-এর জেসন পাইন দ্বারা উদ্ধৃত হয়েছেন অ্যাডামস।

“হয়তো নতুন অধিনায়ক আনা এবং কেনকে (উইলিয়ামসন) ব্যাট করতে দেওয়া ভালো – আমি মনে করি না কেনের সেই দিকটিতে কোন অহংকার আছে, দলের জন্য যা সেরা সে তাই করবে,” তিনি যোগ করেছেন।

close whatsapp