বিসিসিআইয়ের উচিত ভারতীয় ক্রিকেটারদের বিদেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেওয়া, টুইট মাইকেল ভনের
বিরাট দায়ী করলেন দলের দুর্বল শারীরিক ভাষাকে
আপডেট করা - Nov 1, 2021 3:28 pm

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন যে ভারতীয় বোর্ডের উচিত খেলোয়াড়দের বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় হারের পর সুপার ১২ পর্ব থেকেই ছিটকে যাওয়ার মুখে তারা। এমন সময় ভনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর, ভারত তাদের পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে পরাজয়ের সম্মুখীন হয়েছে গতকাল।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তার খেলোয়াড়দের ভারতের বাইরের কোনো ট-২০ লিগে খেলার অনুমতি দেয় না। নিজের টুইটার অযাকাউন্টে ভন লিখেছেন: “ভারতের উচিত অন্য সব দেশের দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া … তাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের জন্য বিশ্বের অন্যান্য লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।”
India should take a leaf out of all other countries … Allow their players to play in other leagues around the World to gain experience … #India #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021
রবিবার ভারতের সমগ্র ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছিল। ভারত তাদের নির্ধারিত ওভারে মাত্র ১১০/৭ করতে পেরেছিল। সর্বোচ্চ স্কোর রবীন্দ্র জাডেজার ২৬ নট আউট। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড আট উইকেট ও ৫.৩ ওভার বাকি থাকতেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে।
ভন আরও বলেছিলেন যে তিনি মনে করেন ভারত সীমিত ওভারের ক্রিকেটে ব্যাপকভাবে কম অর্জন করেছে। “সৎ হলে বলতেই হয় … প্রতিভা এবং গভীরতার প্রাচুর্য সত্ত্বেও ভারতীয় দলের সাদা বলের ক্রিকেটের অর্জন বছরের পর বছর ধরে ব্যাপকভাবে কম … #ফ্যাক্ট #টি ২০ ওয়ার্ল্ডকাপ”, অন্য একটি টুইটে ভনের মত।
Let’s be honest … For all the talent & depth in #India cricket they under achieved massively for years in white ball Cricket … #Fact #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021
আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি থাকায়, ভারত এখনই টূর্নামেন্টের বাইরে বলা যায় না। যদিও ইভেন্টটি তারা শুরু করেছিল অন্যতম ফেভারিট হিসাবে, সেই জায়গায় প্রথম দুটি ম্যাচেই হার থেকেই স্পষ্ট ভারত প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।
আমাদের শারীরিক ভাষা যথেষ্ট সাহসী ছিল না – বিরাট কোহলি
অধিনায়ক বিরাট কোহলি স্বীকার করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল যথেষ্ট সাহসী ছিল না এবং মাঠে সঠিক মনোভাব দেখায়নি। “নিষ্ঠুর সত্যি এটাই যে আমি মনে করি না যে আমরা ব্যাটে বা বলে যথেষ্ট সাহসী ছিলাম। সত্যি বলতে কী, আমরা যখন মাঠে প্রবেশ করি তখন আমাদের শারীরিক ভাষা যথেষ্ট সাহসী ছিল না এবং নিউজিল্যান্ডের মধ্যে আমাদের চেয়ে বেশি তীব্রতা ছিল, শারীরিক ভাষা বলিষ্ঠ ছিল,” কোহলি বলেছেন।
“যতবার আমরা বড় শট খেলতে গিয়েছি, আমরা একটি উইকেট হারিয়েছি। শট খেলতে যাওয়া উচিত কিনা তা নিয়ে দ্বিধান্বিত হওয়ার ফল এটা। আপনি যখন ভারতের হয়ে খেলেন, তখন অনেক প্রত্যাশা থাকে। আমাদের দেখতে লোকেরা স্টেডিয়ামে আসে এবং যারা ভারতের হয়ে খেলে তাদের প্রত্যেককে এই চাপ গ্রহণ করতে হবে এবং এটি মোকাবেলা করতে হবে। আমরা এই দুটি ম্যাচে তা করিনি, এবং সে কারণেই আমরা জিততে পারিনি,” তিনি যোগ করেছেন।