সফল অস্ত্রোপচার রবীন্দ্র জাদেজার, শীঘ্রই মাঠে ফেরার লক্ষ্যে ভারতীয় তারকা
আপডেট করা - Sep 6, 2022 8:16 pm

এশিয়া কাপ চলার মাঝেই ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। শোনাযাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও নাকি অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। এরইমাঝে নিজের অস্চ্রোপচার করে ফেললেন রবীন্দ্র জাদেজো। মঙ্গলবারই হয়ে গেল রবীন্দ্র জাদজার হাঁটুতে অস্ত্রেপচার। সফল অস্ত্রপাচর হয়েছে রবীন্দ্র জাদেজার। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলকে জানিয়েছেন তিনি। শীঘ্রই রিহ্যাব শুরু করে দেবেন বলেও জানিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে জাদেজা মাঠে ফিরতে পারবেন কিনা সেটাই এখন দেখার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগেই চোট হাঁটিতে চোটপেয়ে তিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের কথা মাথায় রেখেই এই তারকা ক্রিকেটারকে নিয়ে বিশষ ঝুঁতি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরকই সুস্থ হয়ে েসিয়া কাপের মঞ্চে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখিয়েছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধেও রবীন্দ্র জাদেজা ছন্দেই ছিলেন। কিন্তু এরপরই বড়সড় ধাক্কাটা আসে ভারতীয় শিবিরে।
এশিয়া কাপ চলার মাঝেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা
সেই ডান হাঁটুতে চোট লেগে এসিয়া কাপের মাঝ পথেই ছিটকে যান রবীন্দ্র জাদেজা। আর তাতে যে ভারতীয় দলের চিন্তা ক্রমশই বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে রবীন্দ্র জাদেজার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও দেখা দিয়েছিল সংশয়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্যই হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে দেরী করেননি রবীন্দ্র জাদেজা। মঙ্গলবারই হয়ে গিয়েছেন জাদেজার অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচার শেষে এখন তাড়াতাড়ি মাঠে ফেরার লক্ষ্যে রবীন্দ্র জাদেজা।
অস্ত্রোপচার শেষে রবীন্দ্র জাদেজা নিজেই জানিয়েছেন, আমার অস্ত্রোপচার একেবারে সফল হয়েছে। এই পরিস্থিতিতে যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। বিশেষ করে বিসিসিআই, আমার সতীর্থরা, সাপোর্ট স্টাফ থেকে ফ্যান এবং ফিজিও, চিকিত্সকদের সকলের অনেক ধন্যবাদ। শাঘ্রই আমি রিহ্যাব শুরু করব। যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্রিকেট মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। সকলের বার্তার জন্য অনেক ধন্যবাদ।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অএসাধারণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর গুরুত্বপূর্ণ ৩৫ রান যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই জাদেজাই এখন মাঠের বাইরে। শীঘ্রই মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন এইঅ তারকা ক্রিকেটার।