বিরাট কোহলিকে হাল্কাভাবে না নেওয়ারই পরামর্শ পাক স্পিনার ইয়াসির শাহের

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

এশিয়া কাপে ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান লড়াই। হাতে রয়েছে আর মাত্র সাতদিন। এরপরই সংযুক্ত আরব আমিরশাহীতে মুখোমুখি হবে দুই তির প্রতিদ্বন্দ্বী শক্তি। আর সেই ম্যাচে নামার আগেই পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশ্যে সাবধানবানী করলেন পাক লেগ স্পিনার ইয়াসির শাহ। বিরাট কোহলি ফর্মে না থাকলেও, তাঁকে হাল্কাভাবে না নেওয়ারই পরামর্শ দিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ। তিনি একজন  সেরা ক্রিকেটার। ফর্মে ফিরলেই যে তিনি আবার অপ্রতিরোধ্য হয়ে উঠবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

২০১৯ সালের নভেম্বরে শেষবার দেশের জার্সিতে বড রান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকে আর বড় রানের মুখ দেখতে পাননি তিনি। দেশের জার্সিতে থেকে আইপিএলের মঞ্চ, সব জায়গাতেই বিরাট কোহলিকে রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। আর সেটাই ক্রমশ চিন্তা বাড়িয়েছে সকলের। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরেও বিরাটকোহলি রানের মদ্যে ছিলেন না।

বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপেই ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল প্রাক্তন বারত অধিনায়ককে। একেবারে এশিয়াকাপের দলেই ফিরেছেন বিরাট কোহলি। কিন্তু সেখানে কতটা তাঁকে পুরনো ফর্মে পাওয়া যাবে সেটাও একটা চিন্তার বিষয়। কিন্তু পাকিস্তানের এই লেগ স্পিনার কিন্তু একেবারেই বিরাট কহলির খারাপ ফর্ম নিয়ে চিন্তিত নন। তাঁর মতে বিরাট কোহলির ক্রিকেটার যেকোনও সমই ফর্মে ফিরতে পারেন। আর বিরাট কোহলি ফর্মে ফিরলে যে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করেন ইয়াসির শাহ।

এই প্রসঙ্গেই তিনি পাকিস্তান ক্রিকেট দলকে সাবধানে চালরই পরামর্শ দিচ্ছেন। তিনি জানিয়েছেন, “বিরাট কোহলির মতো ক্রিকেটারকে কখনোই হাল্কাভাবে নেওয়া উচত্ নয়। হ্যাঁ এই মুহূর্তে তিনি অবশ্যই ফর্মে নেই। রানের মদ্যেও নেই বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলি বিশ্বের অন্যতম একজন সেরা ক্রিকেটার। যেকোনও সময়ই তিনি রানের মদ্যে ফিরতে পারেন”।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ কোথাওই বিরাট কোহলি বড় রানের মুখ দেখতে পাননি।  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করেছিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টিতেও যথাক্রমে ১৬ ও ১৭ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অবশ্য বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি।

একেবারেই এশিয়া কাপের মঞ্চেই বারতীয় দলের জার্সিতে নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মুম্বইয়ে বেশ কয়েকদিন আগে থেকেই এশিয়া কাপের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের মঞ্চে তিনি নিজেও যে ফর্মে ফিরতে মরিয়া তা নিয়ে কোনও সংশয় নেই। এখন শুধুই বিরাট কোহলির ব্যাট থেকে রানের ঝলক দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp