শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার ভারতের প্রথম একাদশ নিয়ে বিশেষ পরামর্শ বীরেন্দ্র সেওয়াগের
আপডেট করা - Sep 6, 2022 4:21 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মরণ বাঁচন ম্যাচ। ফাইনালের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্টপেতেই হবে টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচেই বারতীয় দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিে এখন থেকেই চর্চা তুঙ্গে। মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই ভারতীয়টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ বীরেন্দ্র সেওয়াগের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদসে দীনেশ কার্তিককেই খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।।
এবারের আইপিএলে দুরধর্ষ পারফরম্যান্স দেখিয়েইঅ ফের ভারতীয় দলে তিন বছর পর প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক। সেই থেকেই টিম ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে গিুয়েছেন তিনি। এশিয়া কাপের স্কোয়াডেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ৩৭ বর্ষীয় এই তারকা উইকেটকিপার ব্যাটার। শুধু তাই নয় প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্যের জায়গায় তাঁকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। যদিও সুপার ফোরেই অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হয়নি দীনেশ কার্তিককে।
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দীনেশ কার্তিককে খেলানো হয়নি
কিন্তু বীরেন্দ্র সেওয়াগ শ্রীলঙ্কার বিরুদ্ধে দীনেশ কার্তিককেই খেলানোর পক্ষে রায় দিয়েছেন। তাঁর মতে এই ম্যাচে ভারতের কজন ফিনিশারকে দলে রাখা অবশ্যই প্রয়োজন। এছাড়াদীনেশ কার্তিক ভারতীয় দলের হয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, সেই কতাও বলতে ভোলেননি প্রাক্তন বারতীয় ওপেনার। এচাড়া ৩৭ বছর বয়সে দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারকে যখন ফের ফিনিশার হিসাবে ভারতীয় দলে সুযোগ দেওয়াহয়েছে, সেক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁকে সময় দেওয়া উচিত্ বলেও মনে করছেন বীরেন্দ্র সেওয়াগ।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষা্তকারে বরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, আমার মনে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি পরিবর্তন করা উচিত্। তাদের এই ম্যাচে একজন ফিনিশারকে খেলানো উচিত্। ৩৭ বছর বয়সে দীনেশ কার্তিককে দলে ফেরানো হয়েছে এবং তাঁকে ফিনিশারের ভূমিকা পালন করার দায়িত্বও দেওয়া হয়েছে। সেজন্যই বিশ্বকাপ পর্যন্ত তাঁর খেলা উচিত্।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকায় বহু সাফল্য পেয়েছিলেন দীনেশ কার্তিক। এবারের আইপিএলে ৩৩০ রান করেছেন দীনেশ কার্তিক। রয়েছে বেশ কয়েকটি অর্ধশতরানও। তাঁর হাত ধরে বেশ কয়েকটি ম্যাচেই হারের মুখথেকে ঘুরে দাঁড়াতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরই ভারতীয় দলে ডাক পান দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দীনেশ কার্তিকের ঝোড়ো অর্ধশতরানের সৌজন্যেই সিরিজে সমতা ফেরাতে পেরেছিল ভারতীয় দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দীনেশ কার্তিকের হাত ধরেই ১৯০ রানে পৌঁছতে পেরেছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপেও যে তিনি সুযো পেলে নিজেকে প্রমাণ করবেন সেই ব্যপারেও আশাবাদী রয়েছে অনেকে। এই সমস্ত বিচার করেই সেওয়াগও বোধহয় দীনশ কার্তিককেই এগিয়ে রাখছেন।
একইসঙ্গে বীরেন্দ্র সেওয়াগের মতে ভারতীয় দল যদি বাঁহাতি ও ডন হাতি এই কম্বিনেশনে খেলতে চায়, সেই ব্যপারটা আলাদা। তবে এমনিতে দীনেশ কার্তিককেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলানোর ব্যপারে আশাবাদী বীরেন্দ্র সেওয়াগ।