হাঁটুর চোটের জন্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত রবীন্দ্র জাদেজা, হতে পারে অস্ত্রোপচার

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের ম্যাচের আগে যা বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের কাছে। কিন্তু জাদেজার চোটে নিয়ে এই চিন্তা সহজেই কেটে যাওয়ার নয়, বরং সময় যত এগোচ্ছে ততই বাড়তে শুরু করেছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে চিন্তা। শোনাযাচ্ছে এশিয়া কাপের পর নাকি টি টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। তাঁর হাঁটুর চোটের নিয়ে নজর রয়েছে বোর্ডের চিকিত্সকদের। কারোর মুখেই খুব একটা আশাবাবচক কিছু শোনাযাচ্ছে না।

এসিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেই সিরিজ শুরু হওয়ার আগেই হাঁটুর চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন ভারতের এই তারকা অল রাউন্ডার। সামনে এশিয়া কেপর কথা মাথায় রেখেই জাদেজাকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি সেই ভারতীয়টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে দুই ম্যাচ খেলার পরই ফের চোটের কবলে এই তারকা অল রাউন্ডার। সেই ডান হাঁটুতেই ফের চোট পেয়েছেন তিনি। তার জেরেই চিটকে গিয়েছেন এসিয়া কাপ থেকে।

হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা

এরপর থেকেই কপালে চিন্তার ভাঁজ ভারতীয় নির্বাচক এবং বোর্ড কর্তাদের। এশিয়া কাপের পরই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। এরপরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের দলে যে রবীন্দ্র জাদেজা ভারতের অন্যতম প্রধান একজন সদস্য তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই জাদেজার মাঠে নামা নিয়েই দেখা দিয়েছে এখন সংশয়।

একই জায়গায় দুবার চোট হওয়াটাই চিন্তায় ফেলেছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট থেকে নির্বাচকদের। আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতেও য়ে খুব একটা সময় রয়েছে তেমনটা নয়।  এত তাড়াতাড়ি রবীন্দ্র জাদেজা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে কিনা তা নিয়েই সংশয় দেখা গিয়েছে বোর্জডের অন্দরেষ তাঁর চোটের পরিস্তিতির ওপর নজর রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা থেকে নির্বাচকরা। বোর্জের মেডিক্যাল দলের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।

শোনাযাচ্ছে তাঁরে নাকি হাঁটিতো অস্ত্রোপচারও হতে পারে। এমনটা হলে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার নামার সম্ভাবনা একেবারেই নেই তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র রবীন্দ্র জাদেজা। তাঁর চোট হওয়ার পর যে সকলের মনে ক্রমশই চিন্তা বাড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।

close whatsapp