শ্রীলঙ্কার পারফরম্যান্সে মুগ্ধ গৌতম গম্ভীর, তাদের সুপারস্টার দল বললেন তিনি
আপডেট করা - Sep 12, 2022 2:10 pm

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আটবছর পর এশিয়াকাপের মুকুট মাথা উঠেছে শ্রীলঙ্কার। এশিয়া কাপের আন্ডারজগ হিসাবে শুরু করে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন। তারকাহীন শ্রীলঙ্কার এমন উথ্থান য়ে কোনও রুপকথার চেয়ে কম নয় তা বলাই বাহুল্য। মেন্ডিস, দাসুন শনাকাদের দলের এমন পারফরম্যান্স দেখে এখন মুগ্ধ গোটা বিশ্ব। ম্যাচ শেষে শ্রীলঙ্কার সাফল্যের প্রতি নিদের মুগ্ধতা আর চেপে রাখতে পারলেন না গৌতম গম্ভীরও।
যেভারে এবারের এশিয়া কাপে তারা পারফরম্যান্স দেখিয়েছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ফাইনালের লড়াই দেখে রীততিমত আপ্লুত হয়েছেন তিনি। এইঅ শ্রীলঙ্কা দল প্রাক্তন বারতীয় তারকা গৌতম গম্ভীরের কাছে সুপারস্টারের চেয়ে কম কিছু নয়। এশিয়ার সেরা দলকে সেই নামেই সম্বোধনও করলেন তিনি। গোটাক্রিকেট বিশ্ব শ্রীলঙ্কার এই পারফরম্যান্সে মুগ্ধ। ব্যাটিং থেকে বোলিংয়ে যেভাবে তারা পারফরম্যান্স দেখিয়েছে, তা দেখার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।
দীর্ঘ আটবছর পর এসিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা
২০১৩-১৪ মরসুমে শেষবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এরপর থেকেই তাদের ট্রফি জয়ের খরা। এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটের হয়ে যাওয়ার পর থেকেই এই মঞ্চে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা বাহিনী। গত দেড়বছর ধরে তাদের পারফরম্যান্স দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছে। এই শ্রীলঙ্কা দল যে এবারের এশিয়াকাপ জিততে পারে সেটাই ভাবতে পারেনি অনেকে। কিন্তু শেষপর্যন্ত সেটাই হয়েছে। পাকিস্তানকে হারিয়ে এবারের এশিয়া তাপ চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছে শ্রীলঙ্কা বাহিনী।
রবিবার ফাইনালের মঞ্চে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তান বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ব্যাটিং টপ অর্ডার একেবারে মুখ থবড়ে পড়েছিল। সেই জায়গা থেকেই শ্রীলঙ্কার হাল ধরেছিলেন ভানুকা রাজাপক্ষে। আর তাতেই যেন বাজিমাত। ব্যাট হাতে তাঁর ৭১ রানের দুর্ধর্ষ ইনিংসটাই শ্রীলঙ্কার জয়ের ভিতটা কার্যত মজবুত করে দিয়েছিল। আর বাকিটা সামাল দিয়ে দিয়েছিলেন বোলাররা।
এমন ম্যাচ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীরও। ম্যাচ শেষেই টুইট করে তিনি লিখেছেন “এই শ্রীলঙ্কা দল সুপারস্টারের থেকে কম কিছু নয়। যোগ্য দল হিসাবেই এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা”।
ব্যাটিংয়ের পর বল হাতেও এদিন শ্রীলঙ্কার বোলাররা চিলেন বিধ্বংসী মেজাজে। মদুশঙ্কা একাই তুলে নিয়েছিলেন চারটি ুইকেট। আর শেষ মুহূর্তে এসে এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।