আইসিসির টি টোয়েন্টি অল রাউন্ডারের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Aug 31, 2022 3:15 pm

এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছিল টিম ইন্ডিয়া। আর সেই মঞ্চেই ভারতীয় দলের জয়ের প্রধান নায়ক হার্দিক পান্ডিয়া। পাকিস্কানকে হারানোর ৪৮ ঘন্টার মধ্যেই পুরষ্কারও পেয়ে গেলেন তিনি। আইসিসির টি টোয়েন্টি অল রাউন্ডার তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া। কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করার পরই হার্দিকের ক্রম তালিকায় এই উত্থান।
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। গত বারের বিশ্বকাপের মধুর প্রতিশোধ এবার নিতে পেরেছিল টিম ইন্ডিয়া। সেই মঞ্চেই ভারতের জয়ের অন্যতম প্রদান কারিগড় ছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ মুহূর্তে তাঁর ঝোড়ো পারফরম্যান্সের সৌজন্যেই পাকিস্তানকে হারিয়ে শেষ চারের রাস্তা প্রশ্ত করে ফেলেছে ভারতীয় দল। আর সেই পারপরম্যান্সেকই পুরষ্কার পেয়ে গেলেন হার্দিক। আইসিসির টি টোয়েন্টির অল রাউন্ডারদের ক্রম তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন তিনি। একেবারে আট ধাপ এগিয়ে এসেছেন হার্দিক পান্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া
কেরিয়ারের এটাই এখন হার্দিক পান্ডিয়ার সবচেয়ে ভাল র্যাঙ্কিং। এশিয়া কাপে সদ্য একটি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। এমনবাবে চলতে থাকলে, এশিয়া কাপ শেষ হওয়ার পর যে হার্দির আরও ওপরের দিকে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না। হার্দিক পান্ডিয়ার সামনে এখন রয়েছেন সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকারা।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁকে নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। অমনকী হার্দিককে ভারতীয় দলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই ভারতীয় দলের থেকে বেশ কয়েকদিনের জনম্য অব্যহতি চেয়ে নেন হার্দিক পান্ডিয়া। প্রায় ছয় মাস সমস্ত ধরণের ক্রিকেট থেকে নিজেকে সরয়ে রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। একেবারে আইপিএল দিুয়েই হয়েছিল তাঁর প্রত্যাবর্তন। এরপরি আর পিছনে পিরে তাকাতে হয়নিব তাঁকে।
গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে অভিষেকেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক পান্ডিয়া। শুদু তাই নয় ব্যাট হাতে গুজরাতের সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার সর্বোচ্চ রান ৮৭। একইসঙ্গে ফাইনালের মঞ্চে বল হাতে একাই শেষ করে দিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটারদেরকে। অরপরই ফের ভারতীয় দলে ডাক পান তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সিরিজের সেরা হন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপেও হর্দিক পান্ডিয়া রয়েছেন স্বমহিমায়। বল হাতে একাই তুলে নিয়েছিলেন ৩টি ুইকেট। এরপর ব্যাট করতে নেমে সকলেই পুরনো হার্দিক পান্ডিয়ার ফর্ম দেখতে পেয়েছিলেন। পাকিস্তান বোলারদের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ৩৩ রানের ইনিংসের সৌজন্যেই ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও সেরার শিরোপা উঠেছিল হার্দিক পান্ডিয়ার মাথায়।
দুই বল বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে মধুর প্রতিশোধ নিতে সাহায্য করেছিলেন হার্দিক। সামনে এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। এখানেও হার্দিক পান্ডিয়ার সেই ফর্ম থাকলে যে তিনি প্রথম তিনের মধ্যেও চলে আসতে পারেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।