সুস্থ হচ্ছেন জসপ্রীত বুমরাহ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফিরতে পারেন দলে

Jasprit-Bumrah
Jasprit-Bumrah. ( Photo Source: Twitter)

চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর কোমড়ের পুরনো সমস্যাই ফের তাঁকে এশিয়া কাপে নামা থেকে বিরত রেখেছে। ভারতীয় দলের জন্য য়ে সেটা যতেষ্ট বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার আগের দিনই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ভারতীয় দলের তরফে। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে ছাড়া নামতেই হয়েছিল ভারতকে। যদিও সেই ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের এশিয়া কাপে যাত্রা শুরুর আগেই চিটকে গিয়েছিলেন তিনি।

ভারতের এশিয়া কাপে যাত্রার শুরু আগেই অবশ্য রিহ্যাব শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। হর্ষল পটেলকে নিয়েই একসঙ্গে এনসিএ-তে রিহ্যাব সুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই কানিকটা স্বস্তির খবর. সবকিচু ঠিকঠাক চললে শোনাযাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা বোলার। টি টোয়ন্টি বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ জুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেজন্যই তো এশিয়া কাপে জোর করে কিংবা তাঁকে দ্রুত সুস্থ করে মাঠে নামোনোর চেষ্টার রাস্তায় যায়নি ভারতীয় দল।

কোমড়ের সমস্যার জেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ

শোনাযাচ্ছে ভারতীয় দলে ফেরার জন্য নাকি জসপ্রীত বুমরাও মরপিয়া হয়ে রয়েছেন। এনসিএ-তে চোট সারিয়ে অনেকটাই নাকি সুস্থতার পথে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীক বুমরাহ। বোর্ড সূত্রে তেমনটাই শোনাযাচ্ছে। তাঁর ওপর কড়ানজর রাখা হয়েছে। একইসঙ্গে প্রতিদিন জসপ্রীত বুমরাহ কতটা সুস্থ হয়ে উঠছেন সেই বিষয়ে ভারতীয় এনসিএ-র ফিজিওর থেকে প্রতিদিন রিপোর্ট দেখছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সহ বোর্ডের কর্তারা।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল জসপ্রীত বুমরাহকে। সেই সিরিজও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবরপরই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জনম্য জসপ্রীত বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এরপরই নামার কতা ছিল এশিয়া কাপে। কিন্তু পুরনো কোমড়ের চোটের জন্যই এশিয়া কাপের থেকে ছিটকে গিয়েছেন তিনি। আর এই ঘটনা যে বেশ চিন্তার সৃষ্টি করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ  সদস্য তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ভারতের বিভিন্ন সিরিজে তিনি যেভাবে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ রোহিত শর্মার দলের প্রধান অস্ত্র হতে চলেছে। তবে তাঁর সেরে ওঠার কথা শোনার পর থেকে খানিকটা হলেও স্বস্তিতে থাকতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp