পকিস্তানকে হারানোর পর হার্দিক পান্ডিয়াকে চ্যাম্পিয়ন নামেই সম্বোধন বিরাট কোহলির

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Matthew Lewis/Getty Images)

গতবছর এই একই মাঠ। ভারতের প্রতিপক্ষও ছিল একই দল। ২০২২সালে সবই ঠিক রয়েছে, বদলে গিয়েছে শুধু মঞ্চটা। বিশ্বকাপের বদলে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী। ২০২১ সালে এই মাঠেই চূড়ান্ত ব্যর্থতার ছবি দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার। যাঁকে ভারতীয় দলে রাখা্ নিয়ে সেই সময় সমালোচনার ঝড় উঠেছিল। প্রায় একবছর পর সেই মাঠেই ভারতের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া। যে মাঠে তাঁর বিরুদ্ধে সকলে সমালোচনায় সরব হয়েছিল। সেই মাঠেই এবার হার্দিককে প্রশংসায় ভরালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

হার্দিক পান্ডিয়ার হাত ধরে পাকিস্তান বধ করেছে ভারত। সেই পারফরম্যান্সের পরই হার্দিককে চ্যাম্পিয়ন বলে সম্বোধন করলেন বিরাট কোহলি। আর তাতেই সকলে আপ্লুত। হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ সকলেই।  হবে নাই বা কেন, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর হাত ধরেই তো  মধুর প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে ভারতের।  এবার অবশ্য বিশ্বকাপের মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে সেই পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের মঞ্চে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া

পাকিস্তানের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদধান্তই নিয়েছিলেন রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল প্রতিপক্ষ শিবিরকে যত শীঘ্র সম্ভব অল আউট করে সাজঘরের রাস্তা দেখানো।  কারণ ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের এই ওপেনিং জুটির কাছেই বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের দাপটের সামনেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এদিন তাই শুরু থেকেই ছিল এই জুটি ভাঙার প্রয়াস।

প্রথম থেকেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের জপটি ভাঙার জন্য মরিয়া হয়ে ছিল ভারতীয় বোলাররা। সেই কাজটা অবস্য নিখুঁতভাবে করেছিলেন ভুবনেশ্ব কুমার। পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুধুই ছিল তাঁর দাপট। তিনি একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। সেইসঙ্গে দাপুটে পারফরম্যান্স ছিল হার্দিক পান্ডিয়ারও। বল হাতে এই হার্দিক পান্ডিয়াই তো ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন। ১৪৭ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান।

কিন্তু ব্যাট হাতে ভারতও শুরুটা সেভাবে করতে পারেননি। রোহিত শর্মা, লোকেশ রাহুল চূড়ান্ত ব্যর্থ। বিরাট কোহলিও ৩৫ রানেই সাজঘরে ফেরেন। সেই জায়গা থেকেই রবীন্দ্র জাদেজার সঙ্গে ম্যাচের হাল ধরেন তিনি। একদিন যে মাঠে সকলে হার্দিককে ভারতীয় দলের বাইরে রাখার জন্য সরব হয়েছিলেন, ম্যাচ শেষে সেই মাঠেই হার্দিককে সকলে চ্যাম্পিয়ন বলে সম্বোধন করছেন। হয়ত নিজের পারফরম্যান্স দিয়ে এমনই একটা জবাব তিনি দিতে চেয়েছিলেন।

১৮ ও ১৯ নম্বর ওভারে পাকিস্তানের বিরুদ্ধে একাই বাজিমাত করলেন হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের চাপ নিতে তিনি যে কতটা প্রস্তুত তাও বুঝিয়ে দিলেন। দু বল বাকি থাকতেই ওভার বাউন্ডারি হাঁকিয়ে পাক বধ করলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন ৩৩ রান করলেন তিনি, তেমনই বল হাতে ৩ উইকেটও তুলে নিয়েছেন হার্দিক। ম্যাচের সেরার শিরোপাও এখন তাঁরই মুকুটে।

close whatsapp