বাংলাদেশ শিবিরে সাকিবের উপস্থিতি নিয়ে সাবধানী রশিদ খানরা
আপডেট করা - Aug 30, 2022 2:13 pm

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। ফারুকির অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কা বাহিনীকে একেবারে বিধ্বস্ত করেছিল আফগানিস্তান। এবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে আফগান বাহিনী। প্রথম ম্যাচ জিতে খানিকটা এগিয়ে রয়েছে আফগানিস্তান। মঙ্গলবারই এশিয়া কাপের মঞ্চে প্রথমবার নামবে বাংলাদেশ। সেই দলেরই নেতৃত্বের দায়িত্বে ফিরেছেন ফের সাকিব আল হাসান। এই ম্যাচে নামার আগে তাঁকে নিয়েই খানিকটা সাবধানের সুর শোনা গেল রশিদ খানের গলায়।
এশিয়া কাপের আগেই বাংলাদেশের টি টোয়েন্টি দলেরঅধিনায়ক হিসাবে ফের নিয়ুক্ত হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁরক কাঁধেই দায়িত্ব দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এসিয়া কাপের মতো মঞ্চে এমন অভিজ্ঞ ক্রিকেটার বিপক্ষে থাকলে সেটা যে অন্ক পার্থক্য গড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। তাই সাকিব আল হা,সানের উপস্থিতি নিয়েই খানিকটা চিব্তায় রয়েছে আফগানিস্তান শিবির। রশিদ খানের কথা থেকেই সেই ইঙ্গিত স্পষ্ট।
এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলদেশের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ছে আফগানিস্তান। ৮ উইকেটে সেই ম্যাচ জিতেছিল তারা। এবার তাদের সামনে রয়েছে বাংলাদেশ। কিন্তু তাদেরকে একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তাঁর মতে এই দলে রয়েছেন সাকিব আল হাসান। আর তিনি যে যেকোনও সময়ে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন, তা নিয়ে কোনও ধন্দ নেই। সেজন্য বেশ সাবধানেই রয়েছে আফগানিস্তান শিবির।
এই প্রসঙ্গে রশিদ খান জানিয়েছেন, “শা্রজায় পরিস্থিতি যথেষ্ট অন্যরকম হবে। কারণ বাংলাদেশ শিবিরের অধিনায়ক সাকিব আল হাসান। তাদের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনিই। সেটা ম্যাচে একটা বড়সড় পার্থক্য করে দিতে পারবে। কিন্তু আমরা আমাদের পদ্ধতি নিয়েই বিশেষ ভাবনা চিন্তা করছি। সেটাই এখন আমাদের মাথায় ঘুরছে। তাদের হারাতে পারি কী পারিনা, সেই ফলাফল নিয়ে একেবারেই ভাবছি না আমরা”।
কয়েকদিন আগেই বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা। কতিনি জানিয়েছিলেন যে আফগানিস্তানের থেকে নাকি বাংলাদেশ তাদের কাছে অনেক সহজ প্রতিপক্ষ। যদিও আফগান তারকা রশিদ খান সেই কথা মামতে একেবারেই নারাজ। তাদের কাছে প্রতিটি প্রতিপক্ষই যথেষ্ট শক্তিশালী।
সেই মতোই চলছে আফগানিস্তানের প্রস্তুতি। প্রতিপক্ষ শিবিরে থাকা সাকিব আল হাসানকে নিয়েও চলচে নানান পরিকল্পনা। এবারই অবশ্য বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান।