এশিয়া কাপের প্রস্তুতির মাঝে বাবর আজমকে বিয়ের পরামর্শ রোহিত শর্মার

Rohit Sharma and Babar Azam
Rohit Sharma and Babar Azam. ( iamge source: Twitter )

রবিবার এশিয়া কাপের লড়াইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। তার আগেই এক বিরল দৃশ্য। কয়েকদিন আগেই প্রস্তুতি শুরু হওয়ার আগে পাকিস্তান অধিনায়কের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছিলেন বিরাট কোহলি। এবার সেই একই দৃশ্য দেখা গেল দই অধিনায়কের মধ্যে। ম্যাচযখন শুরু হবে সেই সময় তো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু ম্যাচ শুরুর আগে তারা কিন্তু বন্ধুই। আর সেখানেই রোহিত শর্মা ও বাবর আজমের মধ্যে দেখা গেল আরেক সৌহার্দ্যপূ্র্ণ আলাপচারিতা।

সেখানেই বাবর আজমকে এবার বিয়ের জন্য পরামর্শ দিতে শোনা গেল রোহিত শর্মার মুখ থেকে। আর সেই কথা শুনেই সকলের মুখে হাসির রোল। উত্তরে অবশ্য বাবর আজম এখনই যে বিয়ে করবেন না সেই কথাই জানিয়েছেন। রবিবার েশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বড় লড়াইয়ে নামবে ভারতীয় দল। সেখানেই বাবর আজম য়ে ভারতীয় দলের দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ও পাকিস্তান। সেখানেই সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী থেকেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। আর সেই লড়াইয়ে পাকিস্তানের প্রধান অস্ত্র ছিল এই বাবর আজম ও মহম্মদ কিজওান। তাদেরকে সাজঘরের রাস্তা দেখাতে ব্যর্থই হয়েছিলেন ভারতীয় দলের প্রধান বোলাররা। প্রায় একবছর পর ফের সেই দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি মুখোমুখি।

বাবর আজম ও রোহিত শর্মার কথোপকথনের সেই ভিডিও


গতবার ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার সেই ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। সেইসঙ্গে  ভারতীয় দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। যদিও এসিয়া কাপে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। গতবারের হারের সেই প্রতিশোধ নেওয়াই এবার প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার। তার আগে অবশ্য দুই দলের অধিনায়ক বেশ খোশ মেজাজেই রয়েছেন। প্রস্তুতি শুরুর মাঝেও সেই দৃশ্যই ধরা পড়ল মাঠে।

এই মুহূর্তে দুই শিবিরেই জোরকদমে চলছে প্রস্তুতি। রোহিত শর্মা বড় রানে পিরতে মরিয়া। একইসঙ্গে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলিও। প্রতিপক্ষ শিবিরে শাহিন আফ্রিদি না থাকলেও, ভারতীয় দল তা নিয়ে খুব একটা চিন্তিত নয়। বরং নিজেদের ব্যাটিংয়ের দিকেই বিশেষ নজর রয়েছে ভারতীয় দলের অধিনায়কের।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে দেখা যেতে পারে বেশ কয়েকটি নতুন মুখও। এখন শুধুই ভারতীয় দলের পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু হওয়ার অপেক্ষা।

close whatsapp