ম্যাচ শেষে শারজার গ্যালারী উত্তাল, তীব্র নিন্দা করলেন শোয়েব আখতার
আপডেট করা - Sep 8, 2022 10:51 am

পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ। বুধবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিকে উত্তেজনা ছিল তুঙ্গে। মাঠে আসিফ আলি ও ফারিদ মালিকের উত্তপ্ত বাক্য বিনিময়। তারই রেশ ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারীতেও। আফগানিস্তান হারের পরই শারজা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারী যেন হয়ে উঠেছিল রশক্ষেত্র। আর এমন চিত্র দেখেই হতবাক হয়েছেন সকলে। ম্যাচ শেষে েই ঘটনমার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন পাক ক্রিকটার শোয়েব আখতার।
ক্রিকেট মানেই জেন্টলম্যানস গেম। সেখানে মাঠেই হোক কিংবা গ্যালারীতে এমন ধরণের ঘটনা যে অনভিপ্রেত তা বলার অপেক্ষা রাখে না। বুধবার কম রানের ম্যাচ হলেও, পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শেষপর্যন্ত ম্যাচে ছিল টানটান উত্তেজনা। কখনও মনে হয়েছে পাকিস্তান জিতবে তো কখনও আবার মনে হয়েছে আফগানিস্তানের পাল্লা ভারী। যদিও শেষপর্যন্ত বাজিমাত করেছে পাকিস্তানই। শেষ ওভারে পরপর দুই বল নাসিম শাহের দুটো ওভার বাউন্ডারিই পাকস্তানের জয়টা পাকা করে দিয়েছিল। এরপর শারজা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারী নেয় রণক্ষেত্রের চেহারা।
দুই দলের সাপোর্টারদের মধ্যে শুরু হয়ে রীতীমত হাতাহাতি। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিযন্ত্রনে চলে আসে। কিন্তু এমন ঘটনা দেখে সকলেই হতবাক হয়েছেন। ক্রিকেট খেলা ঘিরে এমন ঘটনা একেবারেই হওয়া উচিত্য় নয় বলে মন করছেন সকলে। এই ঘটনার নিয়েই এূার সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা করে সরব হয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।
দেখুন উত্তাল গ্যালারীর সেই ভিডিও
This is what Afghan fans are doing.
This is what they've done in the past multiple times.This is a game and its supposed to be played and taken in the right spirit.@ShafiqStanikzai your crowd & your players both need to learn a few things if you guys want to grow in the sport. pic.twitter.com/rg57D0c7t8— Shoaib Akhtar (@shoaib100mph) September 7, 2022
তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়েছে লিখেছেন, “আফগান সমর্থকরা এটাই করেছেন। এবারই নয়, অতীতেও বেশ কয়েকবার তাদের এই একই কাজ করতে দেখা গিয়েছে। এটি একটি খেলা, তাকে যোগ্য মর্যাদা যেমন দেওয়া উচিতি, সেইসঙ্গে প্রয়োজন রয়েছে সঠিক স্পিরিটেরও। শাফিক স্তানিকজাই তোমার ক্রিকেটার এবং সমর্থকদের এটা শেখাটা অত্যন্ত জরুরী”।
প্রথমে ব্যাটিং করে এদিন ১২৯ রান করতে পেরেছিল আফগানিস্তান। পাকিস্তানের সামনে সহজ লক্ষ্য থাকলেও, আফগানিস্তান কিন্তু কিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তাদের সামনে। ম্যাচ গিরে ছিল টানটান উত্তেজনা। আর সেই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছিল আসিফ আলির আউট। আসিফ আউট করার পরই ফারিদ মালিক তাঁর দিকে ছুটে যায়। সেই সময় পারিদের দিকে আবার আসিফকে ব্যাটও তুলতে দেখা গিয়েছিল। সেই রেশ যে গ্যলারীতেও পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
এই ঘটনা নিয়ে ক্রিকেটের বাইশগজে বয়ে গিয়েছে সমালোচনার ঝড়। শারজার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন পাকস্তান ক্রিকেটার শোয়েব আখতার।