এশিয়া কাপে শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙার সুযোগ রোহিত শর্মার সামনে
আপডেট করা - Aug 25, 2022 9:07 pm

বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের নতুন অধিনায়ক এখন রোহিত শর্মা। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে েই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার সেই ধরাই এবারও ঘরে রাখতে চান ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই আবার রোহিত শর্মার সামনে রয়েছে নতুন রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপে শাহিদ আফ্রিদিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে দ্য হিটম্যানের সামনে।
রোহিত শর্মা মাঠে থাকা মানেই চার, ছয়ের ছড়াছড়ি। এবার এশিয়া কাপ আবার টি টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানে যে রোহিত শর্মা আরও একটু বেশী আক্রমণাত্মক থাকতে পারেন, তা বলাই বাহুল্য। এই মঞ্চেই ওভার বাউন্ডারির হিসাবে শাহিদ আফ্রিদিকে পেড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। এখনও পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ থয় মারার রেকর্ড রয়েছে শাহিদ আফ্রিদির। তাঁর থেকে ঠিক পাঁচট ছয় পিছনে রয়েছেন রোহিত শর্মা।
অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেননি রোহিত শর্মা
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে ছলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ভারতীয় দল প্রথম ম্যাচে ২৮ অগস্ট নামবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ছটি ছয় হাঁকাতে পারলেই শািদ আফ্রিদির রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা। শাহিদ আফ্রিদির দেশের বিরুদ্ধেই যে রোহিত শর্মার সেই সুযোগ একবার হলেও কাজে লাগাতে চাইবেন তা যতেষ্ট স্পষ্ট। যদিও সম্প্রতি টি টোয়েন্টিতে রোহিত শর্মার ফর্ম কানিকটা খারাপ যাচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধেও সেভাবে রোহিত শর্মাকে বড় রান পেতে দেখা যায়নি। একইরকমবাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তবে অধিনায়ক হওয়ার পর তেকে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেননি রোহিত শর্মা। মাত্র দুটো ম্যাচ হারতে হয়েছে তাঁকে। এই এশিয়া কাপেও রোহিত শর্মা সেই ফর্ম ধরে রাখতে মরিয়া।
এশিয়া কাপে সর্বোচ্চ ছয়
শাহিদ আফ্রিদি – ২৬
সনত জয়সূর্য – ২৩
রোহিত শর্মা – ২১
সুরেশ রায়না – ১৮
এমএস ধোনি – ১৬
এসিয়া কাপে ছয় মারার তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙতে তিনি মাত্র ছটি ছয় দূরেই রয়েছেন। একইসঙ্গে রোহিত শর্মার সামনে রয়েছে আরও একটি রেকর্ড গড়ার হাতছানি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপে ১০০০ হাজার রান করার। ভারতের নতুন অধিনায়ক এশিয়া কাপে নতুন রেকর্ড গড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।