বাবর আজমের সঙ্গে সৌহার্দ্য বিনিময় বিরাট কোহলির, পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
আপডেট করা - Aug 24, 2022 10:03 pm

আগামী ২৮ অগস্ট এশিয়া কাপের মঞ্চে ধুন্ধুমার লড়াই। বিশ্বকাপের পর ফের একবার একে অপরের প্রতিপক্ষে নামতে চলেছে ভারত ও পাকিস্তান। আগামী ২৮ অগস্ট ই সেই মহারণ। গত মঙ্গলবারই দুবাইয়ে পৌঁছে গিয়েছে দুই শিবির। সময় নষ্ট না করে পাকিস্তান মঙ্গলবার থেকেই নেমে পড়েছিল মাঠে। একদিন পরই সেই একই মাঠে প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়াও। ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে নেমে পড়লেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। আর সেখানই দেখা গেল আরও এক বিরল দৃশ্য।
মাঠে তারা একে অপরের চির শত্রু হলেও, মাঠের বাইরে যে তাদের মধ্যে কোনও সমস্যা নেই, তার বার্তাই যেন পাওয়া গেল এই ছবিতে। অনুসীসন শুরুর আগেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে সৌহার্দ দেখেলান বিরাট কোহলি। প্রস্তুতি শুরুর আগে একে অপরের সঙ্গে হাতও মেলালেন তারা। আর এই ছবিটা দেখেই যেন আপ্লুত সকলে। বাইরে সকলে তাদের নিয়ে নানান আলোচনা চালালেও, বিরাট ও বাবর আজম য়ে তাদের মধ্যে তুলনা নিয়ে একেবারে চিন্তিত নয় তা বেশ স্পষ্ট।
গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতা ছিলেন বিরাট কোহলি। সেখানেই বাবর আজমের নেতৃত্বে নেমেছিল পাকিস্তান শিবির। সেই ম্যাচ বিরাট কোহলি অর্ধশতরান পেলেও, ভারত কিন্তু জিততে পারেনি। সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রধান কারিগড়ও ছিলেন বাবর আজম। প্রায় একবছর পর ফের তারা মুখোমুখি। আগামী ২৮ অগস্ট দুবাইয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
প্রস্তুতির আগে বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির সৌহার্দ্য বিনিময়ের সেই ভিডিও
Hello DUBAI 🇦🇪
Hugs, smiles and warm-ups as we begin prep for #AsiaCup2022 #AsiaCup | #TeamIndia 🇮🇳 pic.twitter.com/bVo2TWa1sz
— BCCI (@BCCI) August 24, 2022
বুধবার থেকেই ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানেই পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররাও এশিয়া কাপের প্রস্তুতি সারছেন। মাঠে নেমেই যেমন যুজবেন্দ্র চাহাল জড়িয়ে ধরলেন রসিদ খানকে। তেমনই বিরাট কোহলির সৌহার্দ বিনিময় করে নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে। এই দৃশ্য স্বভাবতই সকলকে আপ্লুতই করবে।
এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। চোট সারিয়ে অই দলেই ফিরেছেন লোকেশ রাহুল, দীপক চাহাররা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। অন্যদিকে েই ম্যাচেই হয়ত মাঠে থাকতে পারবেন না রাহুল দ্রাবিড়। বুধবারই অন্তর্বর্তী কোচ হিসাবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ।
সময় নষ্ট না করে বুধবার থেকেই গোটা দল মাঠে নেমে পড়েছে পাকিস্তান ম্যাচের প্রস্তুতিতে। গত বিশ্বকাপের হারের সেই বদলা ভারতীয় দল নিতে পারে কিনা সেটাই এখন দেখার।