“ডাইভ মারতে বারণ করেছিলাম” – চোট পাওয়া শাহীনকে আগেই সতর্ক করেছিলেন শাহিদ আফ্রিদি
একজন ফ্যান শাহিদ আফ্রিদিকে বলেছিলেন অবসর থেকে বেরিয়ে এসে এশিয়া কাপে খেলতে
আপডেট করা - Aug 22, 2022 2:03 pm

হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর শাহীন আফ্রিদির প্রতি তাঁর পরামর্শের কথা স্মরণ করেছেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব শাহিদ আফ্রিদি। শাহীনের চোট পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা কারণ বাঁ-হাতি পেসার পাকিস্তানের হয়ে নতুন বলে দুর্দান্ত পারফর্ম করেন। বোর্ড তাঁকে প্রতিস্থাপিত করেছে তরুণ পেসার মহম্মদ হাসনাইনকে দিয়ে।
এদিকে, টুইটারে এক ভক্ত শাহিদ আফ্রিদিকে অবসর থেকে বেরিয়ে এসে শাহীনের জায়গা নিতে বলেছেন। পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক সেই ফ্যানকে হাস্যকর জবাব দিয়েছেন এবং ফিল্ডিংয়ের সময় শাহীনকে ডাইভ না দিতে বলার সেই ঘটনার কথা স্মরণ করেছেন। তিনি পরে বলেছেন যে শাহীনের অভিপ্রায় বোঝা উচিত ছিল কারণ তাঁরা একই পদবি ভাগ করেন।
“মেনে উস কো পেহলে বি মানা কিয়া থা কে ডাইভ মাত মারে, ইনজুরি হোসাক্তি হ্যায়, আপ ফাস্ট বোলার হো। লেকিন বাদ মে মেনে রিয়ালাইস কিয়া কে য়ো বি আফ্রিদি হি হ্যায় (আমি ওকে আগেই ডাইভ মারতে বারণ করেছিলাম, চোট লাগতে পারে, কারণ সে ফাস্ট বোলার। কিন্তু পরে বুঝতে পেরেছি যে সেও তো আফ্রিদিই,” টুইটারে তাঁর ভক্তদের সাথে একটি প্রশ্নোত্তর সেশনে ৪২ বছর বয়সী বলেছেন।
Mene us ko pehle b mana Kia tha k dive mat maray, injury hosakti hai, ap fast bowler ho. Lekin bad me mene realise Kia k wo b Afridi hi hai 🤣
— Shahid Afridi (@SAfridiOfficial) August 21, 2022
শাহীন আফ্রিদির পরিবর্ত হিসেবে অনেক নাম আলোচনায় ছিল
আসন্ন এশিয়া কাপ এবং তারপর ইংল্যান্ডের বিপক্ষে শাহীনের জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়ে পাকিস্তান ক্রিকেটে অনেক বিতর্ক ছিল। বেশিরভাগ সমর্থক হাসান আলিকে ফিরে আসতে দেখতে চান তবে একটি নির্দিষ্ট অংশ চায় মহম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুন। ৩০ বছর বয়সী টুইটারে ট্রেন্ডিং ছিলেন এবং তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সত্যটি তুলে ধরেন।
বোর্ডের সাথে বিরোধের কারণে তিনি পূর্বে পাকিস্তানের হয়ে খেলা থেকে অবসর ঘোষণা করেছিলেন কিন্তু সাম্প্রতিক টুইটগুলি থেকে বোঝা যায় যে তিনি দলে ফিরে আসার লক্ষ্য নিয়েছেন। শেষ অবধি যদিও চলমান দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলা মহম্মদ হাসনাইনকে দলে সংযূক্ত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের নির্বাচকরা।