শুভমন গিল ও শিখর ধওয়ানের সেঞ্চুরী পার্টনারশিপে ১০ উইকেটে জয় ভারতের
আপডেট করা - Aug 18, 2022 6:53 pm

বোলাররা রাস্তাটা আগেই তৈরি করে দিয়েছিল। বাকিটা ব্যাট হাতে সামলে দিলেন শুভমন গিল ও সিখর ধওয়ান। ভারতীয় দলের একটিও উইকেট এদিন তুলতে পারেনি জিম্বাবোয়ে বোলাররা। শুভমন গিল ও শিখর ধওয়ানের দাপুটে পার্টনারশিপের হাত ধরে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে একদিনের সিরিজে যাত্রা শুরু করল ভারতীয় দল। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স শিখর ধওয়ান ও শুভমন গিলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর বড় রানের ধারা অব্যহত রেখেছেন শুভমন গিল।
এশিয়া কাপের আগে আগে জিম্বাবোয়ে সফর ভারতীয় দলের। এই ম্যাচে অবশ্য বেশীরভাগ প্রথম একাদশের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুলের কাঁধেই উঠেছে এই সিরিজের নেতৃত্বের দায়িত্ব। একইসঙ্গে এই সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহারও। এই দুজনের দিকেই যে সকলের নজর সবচেয়ে বেশী ছিল তা বলার অপেক্ষা রাখে না। দীপক চাহার অবশ্য প্রথম ম্যাচেই মাঠে নেমে ৩ উইকেট নিয়ে সকলের নজর কেড়েছেন। তবে লোকেশ রাহুল এদিন সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।
৩ উইকেট প্রথম ম্যাচের সেরার পুরষ্কার দীপক চাহারের হাতে
কারণ শিখর ধওয়ান এবং শুভমন গিলকে আউট করার সামর্থই এদিন ছিল না জিম্বাবোয়ে বোলারদের মধ্যে। দুই ওপেনারের ব্যাটেই এদিন ছিল রানের ঝড়। ওপেনিং পার্টনারশিপেই ১৯০ রান করে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে সিরিজে এগিয়ে দেন তারা। পরবর্তী ম্যাচে শুভমন গিলের ৮২ রান এবং ধওয়ানের ৮১ রানের বিধ্বংসী ইনিংসে জিম্বাবোয়ে যে এদিন খরকুটোর মতো উড়ে গিয়েছে তা বলার অপে্ক্ষা রাখে না।
KL Rahul’s Team 🇮🇳 win by 10 wickets with 115 balls remaining, powered a brilliant opening partnership between Shikhar paaji and Shubman! ✨🙌#ZIMvsIND
— Punjab Kings (@PunjabKingsIPL) August 18, 2022
ReZounding win 🤩 to start the 🇿🇼🏏#ZIMvIND #WhistlePodu 🦁💛
📸 : @BCCI pic.twitter.com/yz1Sk4YKMx— Chennai Super Kings (@ChennaiIPL) August 18, 2022
Thumping 10 wicket win for India. Dhawan and Gill barely troubled as Zim bowling had no bite or edge resulting in lack of opportunity for more Indian batsmen to also show their form.
— Cricketwallah (@cricketwallah) August 18, 2022
India defeat Zimbabwe by 10 wickets to take a 1-0 lead in the three-match ODI series!
🇮🇳: 192/0 (30.5, TAR-190) #ZIMvIND
— SunRisers Hyderabad (@SunRisers) August 18, 2022
Simple and clinical. An easy 10 wicket win for India. #ZIMvIND. One ✅ two to go… @BCCI
— Anjum Chopra (@chopraanjum) August 18, 2022
টস জিতে এদিন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রতিপক্ষ শক্তিকে দেখে নেওয়ার জন্যই বোধহয় এই কৌশল ছিল এদিন তাঁর। শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন ভারতী বোলাররা। দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অক্ষর পটেল, এই তিন বোলারের দাপটে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক চাকাবভা যদি ৩৫ রান না করতে পারতেন তাহলে বোধহয় ১৫০ রানের গন্ডীও টপকাতে পারত না জিম্বাবোয়ে।
That's that from the 1st ODI.
An unbeaten 192 run stand between @SDhawan25 & @ShubmanGill as #TeamIndia win by 10 wickets.
Scorecard – https://t.co/P3fZPWilGM #ZIMvIND pic.twitter.com/jcuGMG0oIG
— BCCI (@BCCI) August 18, 2022
Won at a canter 👊🏼
Gabbar and Gill with unbeaten fifties and a mammoth opening stand as #TeamIndia registered a thumping 🔟-wicket win 🤩#ZIMvIND pic.twitter.com/ga9R8Rk15r
— Delhi Capitals (@DelhiCapitals) August 18, 2022
#TeamIndia win by 🔟 wickets & lead the 3-match ODI series 1-0 💪💙#OneFamily #ZIMvIND
— Mumbai Indians (@mipaltan) August 18, 2022
2022 is the first year where India men won ODI matches by 10 wickets margin more than once.
v England at The Oval
v Zimbabwe at Harare#ZIMvIND— Kausthub Gudipati (@kaustats) August 18, 2022
Gabbar 🤜🏼💥🤛🏼 Gill
The #TeamIndia openers have chased 1️⃣9️⃣0️⃣ with the utmost ease 😌💙#ZIMvIND #SonySportsNetwork #SirfSonyPeDikhega pic.twitter.com/7kGKVv3XBe
— Sony Sports Network (@SonySportsNetwk) August 18, 2022
বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যাটারদের হাত ধরে জিম্বাবোয়ে জয়ের রাস্তায় হেঁটেছিল, সেই কাইয়া, সিকান্দার রাজা এবং বার্লিরা কেউই বড় রানের মুখ দেখতে পাননি। সিকান্দার রাজা ফেরেন ১২ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে। কাইয়াকে ফেরান দীপক চাহার ৪ রানে এবং রায়ান বার্লকে প্রসিদ্ধ কৃষ্ণা ফেরান ১১ রানে। চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অক্ষর পটেলরা চারটি করেই উইকেট পান এদিন। ১৮৯ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ে।
৮২ রানের ইনিংস খেলে স্টাইলিস্ট প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শুভমন গিল
ভারতের সামনে লক্ষ্য ছিল তখন ১৯০ রান। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শিখর ধওয়ান এবং শুভমন গিল। ৭২ বলে ৮২ রানে দুর্ধর্ষ ইনিংস খেলেন এদিন শুভমন গিল। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১০টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। শিখর ধওয়ানের ৮১ রানের ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি। ২০ ওভার বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় ভারতীয় শিবির।