ভারতের মোকাবিলা করতে তারা প্রস্তুত, ম্যাচার আগে বার্তা রায়ান বার্লের
আপডেট করা - Aug 17, 2022 5:26 pm

১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারে ক্রিকেট মাঠে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। দুই শিবিরের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন জিম্বাবোয়ের ব্যাটাররা। কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে নামার জন্য তারা যে প্রস্তুত সেই কথা জানিয়ে ছিলেন কাইয়া। এবার খানিকটা একই সুরে হুঙ্কার দিলেন আরেক জিম্বাবোয়ে ব্যাটার রায়ান বার্ল। ভারতীয় দলের বিরুদ্ধেও নামার জন্য প্রস্তুত রয়েছেন তারা।
বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ, সবতটাতেই জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে। সেখানে সিকান্দার রাজা যেমন জিম্বাবোয়ের জয়ের অন্যতম কারিগড়। তেমনই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে সিরিজ জয়ের অন্যতম কারিদড় এই রায়ান বার্ল। বাংলাদেশের বিরুদ্ধে এক োবারে ৩৪ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর ঝোড়ো পারফরম্যান্সেরও পরিচয় পেয়েছিল গোটা বিশ্ব। এবার ভারতের বিরুদ্ধে নামছে তারা। সেখানেও যে তিনি সেই একই পারফরম্যান্স দেখাতে চান তা নিয়ে কোনও দ্বিমত নেই।
বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে এক ওভারে ৩৪ রান করেছিলেন রায়ান বার্ল
এশিয়া কাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। যদিও দলের বেশীরভাগ সিনিয়র সদস্যদেরই বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। চোট সারিয়ে ফেরার পর লোকেশ রাহুলকে এই দলের নেতৃত্বের দায়িত্বে রাখা হয়েছে। এশিয়া কাপের আগে তাঁর পারফরম্যান্সই দেখে নিতে চায় ভারতীয় শিবির। একইসঙ্গে এই দলেই ফিরেছেন দীপক চাহারও। যদিও জিম্বাবোয়ে শিবির তা নিয়ে খুব একটা চিন্তিত নন। তারা ভারতের মোকাবিলা করতে প্রস্তুত হয়ে রয়েছে। সেইসঙ্গে রায়ান বার্ল নিজেও প্রস্তুত রয়েছেন।
ম্যাচের রায়ান বার্ল জানিয়েছেন, তাদের ব্যাটারদের বিপক্ষে আমাদের বোলারদের সেরা বোলিং করতে হবে। যতটা সম্ভব আমাদের সবকিছু স্বাভাবিক রাখতে হবে। সেইসঙ্গে ভারতের বিরুদ্ধে আমাদের ঘরের মাঠে নামছি আমরা, তাই এখানকার পরিস্থিতির সঙ্গেও আমরা যথেষ্ট ভালভাবে ওয়াকিবহাল রয়েছি। আমাদের খেলার পরিকল্পনা প্রস্তুত হয়ে গিয়েছে, এখন শুধুই ম্যাচের দিনে মাঠে নামার অপেক্ষা রয়েছি।
বাংলাদেশের বিরুদ্ধে নাসুম আহমেদের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছয় ও একটি বাউন্ডারি হাঁকিয়ে জিম্বাবোয়েকে দুর্ধর্ষ জয় এনে দিয়েছিলেন এই রায়ান বার্ল। যদিও এটাই তাঁর প্রথমবার এমন পারফরম্যান্স নয়। এর আগেও ২০১৯ সালে বাংলাদেশে এতটি ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের বিরুদ্ধে একত ওভাবে ৩০ রান নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল চার ও ছয়ের ঝড়।
এবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে তারা। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও, তা নিয়ে ভাবতে খুব একটা রাজি নন এই বিধ্বংসী ব্যাটার। লোকেশ রাহুলদের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করাই এখন তাদের প্রধান লক্ষ্য।