তৃতীয় ম্যাচেই খেলবেন দীপক চাহার, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে
আপডেট করা - Aug 21, 2022 8:57 pm

দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে না পারলেও, তৃতীয় ম্যাচেই ভারতীয় দলের হয়ে দেখা যেতে পারে দীপক চাহারকে। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। আর প্রথম ম্যাচেই সফল হয়েছিলেন দীপক চাহার। তিনি একাই তুলে নিয়েছিলেন তিন উইকেট। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সকলে চমকে গিয়েছিলেন। সেই ম্যাচে দীপক চাহারকে বাদ রেখেই ভারতীয় দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছিল।
দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন দীপক চাহার। খেলতে পারেননি আইপিএলেও। জিম্বাবোয়ে সফরেই ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সও দেখান তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাঁকে বাইরে রেখে প্রথম একাদশ তৈরি করেছিল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছিল। দীপক চাহারের চোট নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। তবে কী ফের চোট পেয়েছেন তিনি। এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা।
দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেননি দীপক চাহার
সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই যে দীপক চাহারের খেলার সম্ভাবনা রয়েছে, তেমনই ইঙ্গিত মিলেছে বোর্ডের তরফে। কোনওরতম চোট কিংবা অন্যকোনও ব্যপার নয়। দীপক চাহারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই নাকি তাঁকে দ্বিতীয় ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সদ্য চোট সারিয়ে ভারতীয় ফিরেছিলেন তিনি। সেই জন্য যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনওরকম খামতি না হয় সেই কারণেই তাঁরে দ্বিতীয় ম্যাচে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এবারের এশিয়া কাপেও ভারতীয় দলে রয়েছেন দীপক চাহার। তার আগে অবশ্য এই তরুণ ক্রিকেটারকে জিম্বাবোয়ে সফরে ফেরানো হয়েছে। এশিয়া কাপে নামার আগে এখানেই তাদের দেখে নিতে চাইছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেই মতো সিরিজ শুরুর আগে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণকে নির্দেশও দেওয়া হয়েছে ভারতীয় দলের নির্বাচকদের তরফে। অবশেষে তাঁকে দ্বিতীয় ম্যাচে না খেলানোর কারণ সকলের সামনে এল।
বোর্ড সূত্রে জানা যাচ্ছে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই নাকি দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেও.য়ার ভাবনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যেহেতু সদ্য চোট সারিয়ে ফিরেছেন তিনি সেই জন্যই বেশী চাপ এখন থেকেই তাঁর ওপর দিতে নারাজ সকলে। সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ফিরতে চলেছেন দীপক চাহার।