বিরাট কোহলিকে নিয়ে পুরোপুরি চিন্তামুক্ত নন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপেই প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানেই ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। কিন্তু সেই মঞ্চে বিরাট কোহলিকে নিয়ে খানিকটা হলেও চিন্তায় রেযেছেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। এই মরসুমে খুব কম টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এশিয়া কাপের মতো মঞ্চে নামার আগে বিরাট কোহলিকে নিয়ে সেইজন্যই খানিকটা চিন্তায় রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই দেশের জার্সিতে রানের মধ্যে নেই বিরাট কোহলি। একের পর এক সিরিজে তাঁর ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে সকলের সামনে। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির ঝুলি ফাঁকাই ছিল। আইপিএল বাদ দিলে এই মরসুমে এখনও পর্যন্ত দেশের জার্সিতে মাত্র ৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এশিয়া কাপে নামার আগে এই জায়গাটা যে বিরাট কোহলির জন্য একটা বড়সড় চিন্তার কারণ হতে পারে তা মেনে নিচ্ছেন তাঁর ছোটবেলার কোচ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে

ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলেননি বিরাট কোহলি। বাকি দুটো ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু ১৬ ও ১৭ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দলের সেরা ক্রিকেটারকে। এমনকী আইপিএলের মঞ্চেও কিন্তু বিরাট কোহলি এবার চূড়ান্ত ব্যর্থ। ইংল্যান্ডের পরই ভারতীয় জল নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য। সেখানেও কিন্তু অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। দেশের জার্সিতে একেবারে এশিয়াকাপের মঞ্চেই ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এই প্রসঙ্গে ইন্ডিয়া নিউজকে রাজকুমার শর্মা জানিয়েছেন, “বিরাট কোহলিকে নিয়ে একটা জায়গাই একটু ভাবাচ্ছে যে তিনি ভারতীয় দলের হয়ে এই মরসুমে খুব একটা বেশী টি টয়েন্টি ম্যাচ খেলেননি। যদি আমি তা নিয়ে বিশেষ দুশ্চিন্তা করতে নারাজ। কারণ এই মুহূর্তে বিরাট কোহলি এসিয়াকাপের প্রস্তুতিতে ব্যস্ত। তিনি নিজে যথেষ্ট ইতিবাচক রয়েছেন এবং নতুনভাবে প্রস্তুতি শুরু করেছেন। আমার কাছে খুব একটা চিন্তার বিষয় কিছু নেই”।

এবারের আইপিএলেও বিরাট কোহলি মাত্র একটিই অর্ধশতরান পেয়েছিলেন। যা বিরাট কোহলির মতো ক্রিকেটারের থেকে একেবারেই অপ্রত্যাশিত। শুধুমাত্র তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধেও তো বিরাট কোহলি ব্যর্থই হয়েছিলেন। এসিয়া কাপের আগে অবশ্য ফর্মে ফিরতে মরিয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক।

বেশ কয়েকদিন আগে থেকেই মুম্বইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। সেখানেই বিরাট কোহলি ফর্মে ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp