শ্রীলঙ্কাকে ২৭ জুলাই পর্যন্ত সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত

Asia cup
Asia cup. (Photo source: Twitter)

শ্রীলঙ্কা জুড়ে আর্থিক মন্দা। তার জেরেই এবার অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ। শ্রীলঙ্কাকে আগাী ২৭ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। এই পরিস্থিতিতে তারা এশিয়া কাপ আয়োজন করতে পারবেন কিনা সেটাই জানাতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। এরপরই হয়ত এবারের এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয় হবে। ইতিমধ্যেই অবশ্য এশিয়া কাপ নিয়ে নিজেদের মধ্যে আসোচনা শুরু হয়ে গিয়েছে। বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে শুরু করেছে সকলে।

গত মাস থেকেই গোটা শ্রীলঙ্কা জুড়ে দেখা দিয়েছে এক ভয়ঙ্কর আর্থিক মন্দা। ক্রমশই অনিশ্চয়তার পথের দিকে হেঁটে চলেছে শ্রীলঙ্কা। বিদেশী ঋণের ভারে এই মুহূর্তে জর্জরিত ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র। ইতিমধ্যেই শ্রীলঙ্কা জুড়ে বিরাট  আন্দোলনের পথে নেমেছে সমস্ত নাগরিকেরা। আর সেই পরিস্থিতি দেখেই চিন্তা বাড়তে সুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের। আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। ২০১৮ সালে শেষবার সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছেল এশিয়া কাপ। কয়েক মাস আগেই শ্রীলঙ্কাকে এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছিল এশিয়া ক্রিকেট কাউন্সিল। এবারের এশিয়া কাপের ফর্ম্যাটও টি টোয়েন্টির। কিন্তু শ্রীলঙ্কার অবস্থা দিনের পর দিন ক্রমশই খারাপ হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তাদের কপালে যে চিন্তার ভাঁজ পড়ছে তা বলা অপেক্ষা রাখে না।

আগামী ২৭ অগস্ট থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা

আর্থিক মন্দার জেরে শ্রীলঙ্কায় এই মুহূর্তে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে সাধারণের প্রয়োজনীয় দ্রব্যমূল্য। শিশুদের দুধ থেকে সাধারণের খাদ্য দ্রব্যের দামও আকাশছোঁয়া। ইতিমধ্যেই শ্রীলঙ্কা নাগরিদের বেশ কিছু অংশ দারিদ্রসীমার নীচে নেমে গিয়েছে। এই অবস্থাতেই সরকারের কোনওরকম হস্তক্ষেপ না দেখে রীতিমত ক্ষীপ্ত শ্রীলঙ্কার নাগরিকেরা। আরক সেজন্যই রাস্তায় নেমে পড়েছেন তারা।

এই আর্থিক মন্দার জেরে শ্রীলঙ্কায় বন্ধ হয়েছে আইপিএলের সম্প্রচার। শুধু তাই নয় স্কুল থেকে কলেজও বন্ধ হয়ে গিয়েছে। খিদের জ্বালায় জ্বলছে শ্রীলঙ্কার মানুষ। বিদেশী মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে গোটা শ্রীলঙ্কা জুড়ে। দিন যত এগোচ্ছে ততই শ্রীলঙ্কার নাগরিকদের অবস্থা আরও খারাপ হয়ে উঠছে। আর তাতেই রাস্তায় নামতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কার নাগরিকেরা। তাদের সঙ্গে পা মিলিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা।

কয়েকদিন আগেই সমথ জয়সূর্য, অর্জুন রণতুঙ্গাদের মতো তারকা ক্রিকেটাররা রাস্তায় নেমেছিলেন শ্রীলঙ্কা সরকারের প্রতিবাদে। আর শ্রীলঙ্কা জুড়ে এমন অবস্থা দেখার পর থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা বিকল্প ব্যবস্থা তৈরি করে রাখতে চাইছেএখন থেকেই। যদিও এখনই শ্রীলঙ্কার থেকে এশিয়া কাপ আয়োজনের অধিকার তারা কেড়ে নিতে চাইছে না। তবে ২৭ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কাকে সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যদি শ্রীলঙ্কা নিজেরে পরিস্থিতি সামাল দিতে না পারে, তবে এশিয়া কাপ অন্য দেশে হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

close whatsapp