ভারত-পাক ম্যাচ শুরুর আগে হার্দিক পান্ডিয়াকেই নিজের প্রিয় খেলোয়াড় বাছলেন ওয়াসিম আক্রম
আপডেট করা - Sep 4, 2022 6:48 pm

দেশের জার্সিতে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে তাঁর হাত ধরেই তো পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। রবিবার ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। আর সেই ম্যাচ শুরুর আগে হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ওয়ািম আক্রম। এই মুহূর্তে তাঁর কাছে ফেভারিট ভারতীয় ক্রিকেটার হলেন হার্দিক পান্ডিয়া। তাঁর অল রাউন্ড পারফরম্যান্সের প্রশংসাতেই ওয়াসিম আক্রম।
এসিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে নেমে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ১৭ বলে ৩৩ রানের ইনিংসে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে মধুর প্রতিশোধ নিয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে দুই বল বাকি থাকতে ওভার বাউন্ডারি হাঁকিয়েই ম্যাচ শেষ করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর মতো এমন একজন অস রাউন্ডারকে যত দেখছেন ততই নাকি মুগ্ধ হচ্ছেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নামার আগে সেই হার্দিক পান্ডিয়ার প্রশংসাই বারবার শোনাযাচ্ছে ওয়াসিম আক্রমের মুখে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেরা ক্রিকেট হয়েছিলেন হার্দিক পান্ডিয়া
গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। এরপর হার্দিক পান্ডিয়া নিজেই ক্রিকেট থেকে কয়েকদিনের জন্য সরে গিয়েছিলেন। প্রায় ছয় মাস ক্রিকেটের কোনও রকম প্রতিযোগিতাতে দেখা যায়নি তাঁকে। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়েই ফের প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে হয়নি হার্দিক পান্ডিায়াকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। সব মিলিয়ে হার্দিক এখন আক্রমের কাছে ব্লু আইড বয়।
হার্দিক পান্ডিয়ার প্রশংসায় ওয়াসিম আক্রম জানিয়েছেন, “বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডিয়া আমাপর প্রিয় খেলোয়াড়। কারণ তিনি একজন দক্ষ অল রাউন্ডার। শাদাপ খানের খানের মতো হার্দিক পান্ডিয়ার বলে প্রায় ১৪০ কিমির মতো গতি রয়েছে। এছাড়া তিনি একজন অসাধারণ ফিল্ডার। যখন ব্যাটি প্রসঙ্গে তাঁকে নিয়ে বলতে হয় একটাই কথা সবার আগে বলতে হয় যে তিনি ভয়ডরহীন। পাকিস্তানকে নিজেদের হারের মানসিকতা থেকে বেড়িয়ে আসতে হবে। হয়ত সোশ্যাল মিডিয়ায় আমাদের মিম বানানোর জন্যই এমনটা হচ্ছে”।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই হার্দিক পান্ডিয়া ভয়ঙ্কর মেজাজে ছিলেন। যেমন বল হাতে দাপট দেখিয়েছিলেন, তেমনই ব্যাট হাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজে সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এশিয়া কাপেও হার্দিক পান্ডিয়া শুরুটা অসাধারণ করেছেন। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট এওবং অপরাজিত ৩৩ রান করে ম্যাচের সেরা হয়ে গিয়েছিলেন তিনি।
আবারও পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এই ম্যাচও যে হার্দিক টিম ইন্ডিয়ার অন্যতম গুুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেইসঙ্গে পরপর দুই ম্যাচ জিতে ভারতের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে বলেই মনে করছেন ওয়াসিম আক্রম। প্রথম ম্যাচের হারের থেকে শিক্ষা নিয়েই পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ ওয়াসিম আক্রমের।