এশিয়া কাপের দলে আভেশ খানকে রাখার সিদ্ধান্তকে সমর্থন করছেন সাবা করিম

India vs south africa
India vs south africa. (Photo Source: BCCI )

গত সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলেই এবার একাধিক চমক রয়েছে। যা দেখে কেউ খুশি হয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। এশিয়া কাপের মঞ্চেও এবার ভারতীয় দলে তারুণ্যের আধিক্য। বিশেষ করে ভারতীয় দলের বোলিং লাইনআপের দিকে তাকালে, তরুণ ক্রিকেটারদেরই চোখে পড়বে। জসপ্রীত বুমরাহ নেই। ভারতীয় দলে যে তিন পেসারকে নেওয়া হয়েছে তারা হলেন অর্শদীপ সিং, আভেশ খান এবং ভুবমনেশ্বর কুমার। সেখানেই মহম্মদ সামিকে না দেখতে পেয়ে অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন।

একইরকমভাবে আভেশ খানকে খেলানো নিয়েও নানান কথাবার্তা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই সমালোচনার স্রোতে গা ভাসাতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিম। বরং এশিয়া কাপের দলে আভেশ খানকে সুযোগ দেওয়াকে সমর্থনই করেছেন তিনি। তাঁর মতে তরুণ ক্রিকেটারদের যেমন তৈরি করা হচ্ছে, তেমনই তাদেরকে সুযোগও দেওয়া উচিত্। মহম্মদ সামির সুযোগ না পাওয়াটা যেমন হতাশাজনক. তেমনই আভেশ খানের সুযোগ পাওয়াটা তাঁর কাছে আবার খুশির খবর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ২ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন আভেশ খান

আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর। সব জায়গাতেই এবার ভারতীয় দলের সদস্য ছিলেন আভেশ খান। সেখানেই ওেস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। বিশেষ করে একদিনের সিরিজে আভেশের হাত দিয়ে অনেক রানই তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একসঙ্গে টি টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। শেষ ওভারে তাঁর নো বলেই ম্যাচ ভারতের হাতের বাইরে চলে গিয়েছিল।

তবে সেই সিরিজেই আবার নির্ণায়ক ম্যাচে সর্বোচ্চ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েও দিয়েছিলেন তিনি। আভেশ খানকে ভারতের এশিয়া কাপের দলে দেখে খুশিই হয়েছেন সাবা করিম। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার মতে যখন তরুণ ক্রিকেটারদেরকে তৈরি করা হচ্ছে এবং সুযোগ দেওয়া হয়েছে। সেই সময় হঠাত্ই তাদেরকে ছেড়ে দেওয়া উচিত্ নয়। অনেক তরুণ ক্রিকেটারই কিন্তু খুব একটা ভুল করেননি। একে জসপ্রীত বুমরাহ নেই। সেই পরিস্থিতিতে মহম্মদ সামির থাকাটা যে একটা বড় চ্যালেঞ্জ সেটা আমি বুঝতে পারছি। তবে আমার মনে হয় নির্বাচকরা তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দিতে চাইছে। যারা তাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন।

এবারের আইপিএসে আভেশ খান লখনউ সুপার জায়ান্টসের হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের হয়েও খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাননি তিনি। এছাড়া বুমরাহ নেই। চিটকে গিয়েছেন হর্শল পটেলও। সেইসমস্ত হিসাব করেই বোধহয় আভেশ খানকে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২৮ অগস্ট প্রথম ম্যাচে নামবে ভারত। সেই থেকেই যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সকলের তা বলাই বাহুল্য।

close whatsapp