পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

Ravichandran Ashwin and Rahul Dravid
Ravichandran Ashwin and Rahul Dravid. (Photo Source: Getty Images)

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতে এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল ভারত। সুপোর ফোরে ফের মুখোমুকি দই চির প্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যেই ভারতীয় দলের মধ্যে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। প্রথম ম্যাচের সেই দল যে পাকিস্তানের বিরুদ্ধে বহাল থাকবে না তা বেশ স্পষ্ট। কারণ চোট পেয়ে ছিটকে গিয়েছেন সেই ম্যাচ জয়েপ অন্যতম প্রধান তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। সেই জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে কে খেলবেন, তা নিয়েই চলছে জল্পনা। রাহুল দ্রাবিড়ের সাংবাদিক সম্মেলনের পর জল্পনা আরও তুঙ্গে।

রবীন্দ্র জাদেজার পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে কী ভারতীয় দলের প্রথম একাদশে আসতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন।  সরাসরি না বললেও, ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ইঙ্গিত তো তেমনই দিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের স্কোয়াডে এবার রবিচন্দ্রন অশ্বিনকে রেখেই ঘোষণা করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত তাঁকে এশিয়া কাপের দুটো ম্যাচের মধ্যে একটিতেও দেখা্ যায়নি। কিন্তু অশ্বিনকে খেলানোর একটা ভাবনা যে টিম ইন্ডিয়ার অন্দমহলে শুরু হয়ে গিয়ছে তা বলার অপেক্ষা রাখে না।

রবিচন্দ্রন অশ্বিনকে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছিলেন নির্বাচকরা

অন্তত ম্যাচের আগে রাহুল দ্রাবিড়ের সাংবাদিক সম্মেলনে তো ইঙ্গিত তেমনটাই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু বেশ দক্ষ রপিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিজ্ঞ ক্রিকেটারকেই যে অগ্রাধিকার দেওয়া হবে তাও বোঝা যাচ্ছে। এমন পরিস্থতিতে ম্যাচের আগের দিন অশ্বিনের প্রশংসা দ্রাবিড়ের মুখে অনেক জল্পনাই তৈরি করে দিয়ে গেল।

সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারকে স্কোয়াডে পাওয়াটা সত্যিই একটা বড় পাওনা। যিনি চার ওভার বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন। টি টোয়েন্টি ফর্ম্যাটে অফ স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপর্ণ একটা বিষয়। বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলে যথেষ্ট দক্ষ অফ স্পিনাররা রয়েছেন। প্রয়োজনে আমরাও তা ব্যবহার করার জন্য প্রস্তুত রয়েছি”।

প্রথম ম্যাচে বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেধে তিনিই ভারতের জয়ের রাস্তাটা প্রশস্ত করেছিলেন। কিন্তু চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে সেই জায়গায় অশ্বিনকে নিয়েই নাকি একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

আইপিএলের ম়ঞ্চেও বল হাতে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়ছেন রবিচন্দ্রন অশ্বিন। বেশী উইকেট তুলকে না পারলেও, গুরুত্বপূর্ণ সময়ে এসে রানগের গতি কমিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছেন। ব্যাট হাতেও কিন্তু বেশ কয়েকটি ম্যাচে অশ্বিনকে আক্রমণাত্মক পারফরম্যান্স করতে দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়ের এমন কথার পর পাকিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে প্রথম একাদশে দেখা গেলে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

close whatsapp