ভারতকে জাহান্নামে যেতে বলেছিলেন, এখন নিজের মন্তব্য সংশোধন করে আরও একটি বিবৃতি দিলেন মিয়াঁদাদ

পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে খেলতে যেতে আগ্রহী নয় ভারত

Javed Miandad
Javed Miandad. (Photo Source: Twitter)

২০২৩ এশিয়া কাপের আয়োজনকে ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলিতে অনেক বিতর্কের জন্ম হয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এই বিষয়ে মন্তব্য করে বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছিলেন। এশিয়া কাপে খেলার জন্য ভারতীয় দল পাকিস্তানে সফর করবে না, এই খবর প্রকাশ্যে আসার পরে তিনি বলেছিলেন ভারত ‘জাহান্নামে যেতে’ পারে।

এশিয়া কাপের জন্য পাকিস্তান সফরের বিরুদ্ধে বিসিসিআইয়ের অবস্থানের কারণে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে। এমন খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান থেকে সরে গিয়ে যদি কোনো নিরপেক্ষ স্থানে টুর্নামেন্টটি আয়োজন করা হয়, তবে সংযুক্ত আরব আমিরাত আয়োজক হওয়ার প্রধান দাবীদার। তবে মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সাম্প্রতিক মন্তব্যের পরে মিয়াঁদাদের সেই মন্তব্যর ব্যাখ্যা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে এই বিষয়ে মিয়াঁদাদ বলেছেন, “আপনি কি জানেন জাহান্নাম বলতে কী বোঝায়? আপনি যদি খেলতে না চান তবে খেলবেন না। আমাদের কোনো সমস্যা নেই। ভারতীয় ক্রিকেটারদের জিজ্ঞাসা করুন। তারা আরও বলবে যে তাদের নিজ নিজ দেশে এই দুই দলের মধ্যে ক্রিকেট হওয়া উচিৎ। এতে উভয় দেশেরই উপকার হবে।”

বিশ্বর সর্বত্র প্রতিবেশী দেশগুলি একে অপরের সাথে খেলছে: জাভেদ মিয়াঁদাদ

ভারত সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর জাভেদ মিয়াঁদাদ তাঁর দিকে সমালোচনা ডেকে এনেছিলেন। বিসিসিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন যে ক্রিকেট খেলাটা ভারতীয় বোর্ড চালায় না এবং নিয়ম সবার জন্য সমান হওয়া উচিৎ।

“যদি তারা মনে করে যে তাদের (ভারত) পাকিস্তানে না আসায় কোনো পার্থক্য হবে, তাহলে আমি আপনাকে বলি যে তা নয়। আমি এটাই বলতে চেয়েছিলাম। আমরা স্বাধীন। পাকিস্তান বিশ্বমানের ক্রিকেটারদের পাশাপাশি হকি খেলোয়াড় তৈরি করেছে। বিশ্বর সর্বত্র প্রতিবেশী দেশগুলি একে অপরের সাথে খেলছে,” মিয়াঁদাদ সাম্প্রতিক ভিডিওতে যোগ করেছেন।

কিংবদন্তী ব্যাটার আরও উল্লেখ করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচগুলি এমন কিছু যা প্রত্যক্ষ করা জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকে এবং এশিয়া কাপের জন্য পাকিস্তানে টিম ইন্ডিয়া সফর করলে তা দুটি দেশের মধ্যে সম্পর্ক সংশোধন করার জন্য অবিচ্ছেদ্য হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল মার্চ মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে।

close whatsapp