টি২০ বিশ্বকাপই দেশের জার্সিতে দীনেশ কার্তিকের শেষ প্রতিযেগিতা হতে চলেছে, মনে করেন দানিশ কানেরিয়া
আপডেট করা - Aug 11, 2022 12:07 pm

দীর্ঘ ৩ বছর পর ভারতীয় দলে ফিরেছেন দীনেশ কার্তিক।এখন থেকে ছয় মাস ঈগেও যে ক্রিকেটারকে নিয়ে কোনওরকম আলোচনা ছিলনা, সেই দীনেশ কার্তিকএখন ভারতীয় দলের অন্যতম সদস্য। শুধু সদস্যই নয়, এশিয়া কাপের দলেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। আগামী ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই দীনেশ কার্তিককে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার দানিশ কানেরিয়া।
বয়সটা যে একটা সংখ্যা মাত্র তী দীনেশ কার্তিক আগেই বুঝিয়ে দিয়েছেন। তিনবছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। সেইসঙ্গে এক নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ভারতীয় দলের হয়ে এখন ফিনিশারের ভূমিকা পালন করছেন দীনেশ কার্তিক। কিন্তু এশিয়া কাপই যে দীনেশ কার্তিকের কাছে প্রধান পরীক্ষা তা মানতে কোনএও দ্বিধা নেই দানিশ কানেরিয়ার। তাঁর মতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অই এশিয়া কাপেই দীনেশ কার্তিকের ওপর সকলের নজর থাকবে।
আসন্ন এশিয়া কাপের দলেওসুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক
এমনকী দীনেশ কার্তিক যদি এশিয়া কাপেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপই তাঁর দেশের জার্সিতে শেষ প্রতিযোগিতা হতে চলেছে বলেও মনে করছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। এবারের আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীনেশ কার্তিক। দেশের জার্সিতে ডাক পাওয়ার পরও সেই পারফরম্যামন্স প্রদর্শন করে চলেছেন তিনি। তাঁর লক্ষ্য যে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার, সেই কথা আগেই জানিয়ে দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া জানিয়েছেন, “আমার মনে হয় এই টি টোয়েন্টি বিশ্বকাপই হয়ত দীনেশ কার্তিকের দেশের জার্সিতে শেষ প্রতিযোগিতা হতে চলেছে। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের শিবিরে জায়গা পেতে এশিয়া কাপের মঞ্চেই দীনেশ কার্তিকের ওপর নজর থাকবে সকলের। তাঁর ফর্ম, ফিটনেস এবং কেমনভাবে তিনি ম্যাচ ফিনিশ করছেন, সেদিকেই নজর থাকবে এবার সকলের। এই এশিয়া কাপে যদি দীনেশ কার্তিক দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান তবে টি টোয়েন্টি বিশ্বকাপই তাঁর শেষ প্রতিযোগিতা হতে চলেছে”।
এবারের আইপিএলের মঞ্চেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর হয়ে ফিনিশারের ভূমিকায় প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। দেশের জার্সিতেও সেই ভূমিকাতেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথাও বলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেই সেই সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে ভারতীয় দলকে সমতায় ফিরতে সাহায্য করেছিলেন দীনেশ কার্তিক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের ১৯ বলে ৪১ রান ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল। এবার সেই দীনেশ কার্তিক এশিয়া কাপেও ভারতীয় শিবিরে। সেখানেও তিনি তাঁর পারফরম্যান্সের ধারা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।