মাইকেল হোল্ডিংয়ের পরামর্শই এত সাফল্য তাঁর, জানালেন মার্ক উড
আপডেট করা - Nov 8, 2022 3:37 pm

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গতিতে বোলিং করার রেকর্ড েেগড়েছেন ইংল্যান্ড মার্ক উড। ১৫৫ কিমি গতিতে বিশ্বকাপের মঞ্চে বোলিং করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সো দেখিয়েছেন তিনি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার জন্যই এখন মুখিয়ে রয়েছেন ইংল্যান্ডের তারকা বোলার মার্ক উড। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা মাইকেল হোল্ডিংয়ের তত্ত্বাবধানেই চলছে তাঁর প্রস্তুতি।
অস্ট্রেলিয়ার পিচে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। এবারও যে চিত্রটা খুব একটা আলাদা হয়নি তা বলাই বাহু্ল্য। আগামী বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে এই পেসই মার্ক উডের অন্যচম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। কেমনভাবে এমন গতিতে তিনি বেোলিং করতে পারেন এবং কার পরামর্শে মার্ক উডের এত সাফল্য এবার সেটাই জানালেন তিনি।
এবারের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ গতিতে বোলিং করেছেন মার্ক উড
২০১৮ সালে ইংল্যান্ডে টেস্টসিরিজ চলাকালীনই মাইকেল হোল্ডিংয়ের সান্নিধে এসেছিলেন মার্ক উড। আর তাতেই যেন বিশ্ব ক্রিকেটে বল হাতে এমন ত্রাস হয়ে গিয়েছিলেন। জোরে বোলিং করলেও তাঁর গতির ধারাবাহিকতার অভাব নিয়ে সকলেই নানান কথাবার্তা বলতে থাকতেন। মাইকেল বোল্ডিংয়ের থেকে নানান পরামপ্শ পেয়েই মার্ক উডের বোলিংয়ে এত বদল এসেছে তা বলতে কোনওরকম দ্বিধা নেই তাঁর। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গতিতে বোলিংও করেছেন তিনিই।
এবার ভারতের বিরুদ্ধে নিজের গতির প্রদর্শন নিয়ে প্রস্তুত হচ্ছেন মার্ক উড। সেমিফাইনালের মঢ্চে নামার আগে মার্ক উড জানিয়েছেন, “আমি কোনওভাবেই ধারাবাহিকহতে পারছিলাম না। এরপরই যখন আমি আমার রানআপ বদলালাম,ে সেই সময়ই আমি যেন আপরও দ্রুততর েহয়ে উঠেছিলাম। সেই থেকেই পরিস্থিতি আমার অনুকূলে আসতে শুরু করেছিল। সেই এনার্জিটাই নিজেকে তৈরি করতে সাহায্য করেছে”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ৯২ মাইলের নীচে বোলিং করেননি মার্ক উড। নিউ জিলযান্ডের বিরুদ্ধেতো এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুতগলির বোেলিং করেছিলেন তিনি। ৯৬ মাইল প্রতি ঘন্টায় বোলিং করেছিলেন এই ব্রিটিশ বোলার। সেই ধারাটাই এখন ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। মাইকেল হোল্ডিংয়ের থেকে পাওয়া পরামর্শই যে তাঁকে বদলাতে সাহায্য করেছিল সেটাই জানালেন মারক উড।