এনসিএ-তে তিন দিনের ফিটনেস ট্রেনিংয়ের পরই ২০ অগস্ট দুবাই পৌঁছচ্ছে ভারতীয় দল

Rohit Sharma
Rohit Sharma. (Photo by Gareth Copley/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। কয়েকদিনের বিশ্রাম। এবার ভারতের সামনে মিশন এশিয়া কাপ। সেই লক্ষ্যেই আগামী ২০ অগস্ট দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে চলেছেন রোহিত শর্মা সহ গোটা দল। তার আগে এনসিএ-তে তিন দিনের ফিটনেস শিবির ভারতীয় ক্রিকেটারদের। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে এই মঞ্চটাই ভারতীয় দলের ড্রেস রিহার্সাল। ২৮ অগস্টই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।

গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ভারতীয় দল ঘিরে রয়েছে নানান চমক। সেইসঙ্গে খানিকটা অস্বস্তিও রয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। কারণ এশিয়া কাপ শুরু হওয়ার আগেই কোমড়ের চোট নিয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথম ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। আর সেখানেই জসপ্রীত বুমরার অনুপস্থিতি যে ভারতীয় শিবিরকে খানিকটা হলেও চিন্তায় রাখছে তা বলাই বাহুল্য।

২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল

আগামী ২০ অগস্ট দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। তার আগে এনসিএ-কে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে নামতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি এশিয়া কাপের স্কোয়াডের সকল সদস্যদেরই। শোনাযাচ্ছে প্রায় তিনদিন ধরে চলবে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস শিবির। এরপরই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে তারা। শোনাযাচ্ছে সেখানেও নাকি তিনদিনের প্রস্তুতি শিবির সারবে ভারতীয় দল।  সেখানকার পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়া কাপের আগে ম্যারাথন সিরিজে নেমেছিল ভারতীয় দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা। এরপরই ছিল ভারতের সামনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। যদিও সেখানে বেশীরভাগ সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। সেখানেও ভারত ২-০-এ সিরিজ জিতেছিল। এরপরই টিম ইন্ডিয়ার সামনে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে সেই সিরিজেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল।

এখনও পর্যন্ত একটিও সিরিজ হারেনি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ সিরিজ জয়ের পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। পাঁত ম্যাচের সেই সিরিজেও ৪-১-এ জিতেছিল ভারতীয় দল।  এশিয়াকাপের আগে যে ভারতীয় দলের প্রস্তুতি বেশ ভালই হয়েছে তা নিয়ে কোনও ধন্দ নেই কারোরই। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর আপাতত ভারতীয় দলের ক্রিকেটাররা কয়েকদিন ছুটি কাটাবেন। এরপরই বেঙ্গালুরুতে এনসিএ-তে ফিটনেস ক্যাম্পে নামবে টিম ইন্ডিয়া।

২০ অগস্ট দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।

close whatsapp