গতবার পাকিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভারত, মনে করেন রশিদ লতিফ
আপডেট করা - Aug 5, 2022 8:21 pm

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। সূচী ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই। আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। আর সেই ম্যাচ ঘিরে এখন তেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে সংযুক্ত আরব আমিরশাহীতেই হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জায়গা থেকে ঘুরে দাঁডাতেই যে এবার ভারতীয় দল মরিয়া তা প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার রশিদ লতিফের কথা থেকেই স্পষ্ট। বিশ্বকাপের সেই হারের ক্ষত অনেকটাই গভীর হয়েছিল বলেও মনে করেন তিনি।
কোনও ধরণের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে কখনও হারেনি ভারত। সেই চিত্রটাই বদলে গিয়েছিল গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহীতেই পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেই সমস্ত পরিুসংখ্যান বদলে গিয়েছিল। বাবর আজমের পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবারের এশিয়া কাপেও ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে সেই পাকিস্তানের বিরুদ্ধেই।
২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত
সেই ম্য়াচ নামার আগেই মুখ খুলেছেন পারকিস্তানের প্রাক্তন তারকা উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ। তাঁর মতে গতবার পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়াটা বড় ধাক্কা দিয়েছিল তাদের। সেই জায়গা থেকে এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা টিম ইন্ডিয়া করবেই। শুধু তাই নয় বিশ্বকাপের আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়াই অন্যতম লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার। মনে করছেন প্রাক্তন পাকিস্তানী উইকেটকিপার রশিদ লতিফ।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় না বিশ্বকাপের কথা খুব একটা ভারতীয় ক্রিকেটারদের মাথায় রয়েছে। তারা সিরিজ ধরে ধরেই এগোচ্ছে। প্রতিট দলই সিরিজে নিজেদের বদল করতে থাকে। তাদের ফোকাস এখন শুধুই এশিয়া কাপে। গতবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারটাতাদের কাছে একটা বড় ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করবে টিম ইন্ডিয়া”।
টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেই নেমেছিল ভারতীয় দল। কিন্তু নিজেদের পরিসংখ্যান ধরে রাখতে পারেনি সেখানে। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপেও সেই পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সেই বদলা যে এই মঞ্চেই টিম ইন্ডিয়া নিতে চাইবে তা বলাই বাহুল্য।