শুভমন গিলের পারফরম্যান্সে মুগ্ধ শিখর ধওয়ান, তাঁকে প্রশংসায় ভরালেন গব্বর
আপডেট করা - Jul 28, 2022 4:27 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড তৈরি করেছে টিম ইন্ডিয়া। আর সেই মঞ্চেই ভারতীয় দলের নতুন নায়কের নাম শুভমন গিল। তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন শুভমন গিল। আর শেষম্যাচেই হয়ত একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়ে যেতেন শুভমন গিল। কিন্তু বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে শুভমন গিলের সেই আফসোস মেটেনি। সময়ের ঘাটতিতে মাত্র ২ রানের জন্যই কেরিয়ারের প্রথম শতরান পাননি শুভমন গিল।
ম্যাচ শেষে সেই আফসোস শুভমন গিলের গলায় শোনাও গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টির জন্য শেষপ্রযন্ত ২৬ ওভারেই ম্যাচ করানোপ সিদ্ধান্ত নিয়েছিলেন আয়োজকরা। সেখানেই ভারতের হয়ে দুরিধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। বিশেষ করে শুভমন গিল। তাঁর দক্ষ হাতে ভর করেই এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানে পৌঁছতে পেরেছিল ভারত। সেখানেই ৯৮ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। কেরিয়ারের প্রথম সেঞ্চুরীর অপেক্ষাটা তাঁর রয়েই গিয়েছে।
শেষ ম্যাচে ৯৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ান। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে তিনিই পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। শুভমন গিল এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছিলেন। তাঁরে সাজঘরে ফেরানোর রাস্তা এদিন ছিল না ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে। শুভমন গিলের ৯৮ রানে ভর করে শেষপর্যন্ত ২২৫ রানে পৌঁছেছিল ভারতীয় দল। আর তাতেই ওয়োেস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল ভারত।
এই প্রসঙ্গেই ম্যাচ শেষে শিখর ধওয়ান জানিয়েছিলেন, “শুভমন গিল অত্যন্ত একজন দক্ষ ক্রিকেটার এবং তাঁর ক্লাসও রয়েছে। আমার তাঁকে দেখে মনে হয়েছে শুভমনের মধ্যে রোহিত শর্মারও খানিতটা ছোঁয়া রয়েছে। তিনি যখন ব্যাটিং করে খানিকটা সময় নেন ঠিকই। এদিন তিনি য়ে ৯৮ রান করেছেন তা দেখে আমি সত্যিই খুব আনন্দিত। তিনি খুব ভালভাবেই জানেন যে কেমনভাবে সেই ৫০ রানকে ৯০ রানের ইনিংসে পরিবর্তন করা যায়”।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ান। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স ছিল ভারতীয় ব্যাটারদের। আর তাতেই কার্যত ভারতীয় দলের জয়ের ভিতটা মজবুত হয়ে গিয়েছিল। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিংয়েও দুরন্ত ফর্ম প্রদর্শন করেছেন ভারতীয় বোলাররা। ভারতের ২২৫ রানের জবাবে মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।