“সোনা জেতাই লক্ষ্য” – বিশ্ব ইভেন্টের সাফল্য কমনওয়েলথ গেমসেও বজায় রাখতে চান অজি অধিনায়ক ল্যানিং
সুযোগটি গ্রহণ করতে চাই, বলেছেন ল্যানিং
আপডেট করা - Jul 26, 2022 2:00 pm

এই মাসের শেষের দিকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ইভেন্টে স্বর্ণপদক জয়ের লক্ষ্যর কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। এই প্রথম নারী ক্রিকেট বা টি-টোয়েন্টি ফর্ম্যাট মেগা ইভেন্টের অংশ হবে।
বড় হয়ে ওঠার সময় কমনওয়েলথ গেমসে সাঁতার ও হকিতে অস্ট্রেলিয়ার সাফল্য এবং বিভিন্ন খেলায় অজিদের টিমওয়ার্কের প্রশংসা করেছেন ল্যানিং। কিন্তু তিনি মনে করেছিলেন যে তিনি কখনই ইভেন্টগুলিতে অংশ নেওয়ার বা সুযোগ পাওয়ার কথা ভাবেনবি কারণ ক্রিকেট কখনই এই ধরণের ইভেন্টের অংশ ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এবং আসন্ন কমনওয়েলথ গেমসেও স্বর্ণপদকের অন্যতম দাবিদার তারা।
আশা করিনি এই সুযোগটি পাব: মেগ ল্যানিং
“অবশ্যই, সোনা জেতাই লক্ষ্য,” ল্যানিং এবিসিকে বলেছেন। “আমার মনে আছে কমনওয়েলথ গেমসে অনেক সাঁতার এবং হকি ম্যাচ দেখেছি এবং অনেক খেলায় অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদদের দলগত কাজ সত্যিই ভালোবাসতাম।”
“কিন্তু যেহেতু ক্রিকেট কখনোই এর অংশ ছিল না, তাই আমি নিজেও এই সুযোগটি পাব বলে আশা করিনি,” বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। “একটি দল হিসাবে, আমরা এই সুযোগটি গ্রহণ করতে চাই কারণ একটি বৃহত্তর অস্ট্রেলিয়ান দলের অংশ হওয়া আমাদের জন্য নতুন বিষয়, এবং এটি এমন একটি সুযোগ যা আমরা আবার ভবিষ্যতে নাও পেতে পারি।”
সম্প্রতি আয়ারল্যান্ডে পাকিস্তান ও স্বাগদিকদের বিরুদ্ধে একটি ত্রি-দেশীয় টি-২০ সিরিজে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজটি জিতে তারা বহু-দেশীয় ইভেন্ট কমনওয়েলথ গেমসে নামছে। বার্মিংহ্যামে টি-টোয়েন্টি ইভেন্ট শুরু হবে ২৯শে জুলাই, শুক্রবার, এবং উদ্বোধনী ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে। গ্রুপের অন্য দল বার্বাডোজ ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ৭ অগাস্ট এজব্যাস্টনে হবে ফাইনাল।
কমনওয়েলথ গেমসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯৯৮ সালে কুয়ালালামপুরে, এবং ওডিআই ফর্ম্যাট খেলা হয়েছিল সেই সংস্করণটি। শন পোলকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ফাইনালে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে সোনা জিতেছিল। ব্রোঞ্জ পদক নিশ্চিত করে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা করছে।