কমনওয়েলথ গেমস ২০২২, মহিলাদের টি-২০ ক্রিকেট ইভেন্ট: কোন টিভি এবং অনলাইন চ্যানেলে দেখা যাবে

ইভেন্টের ফাইনাল আয়োজিত হবে ৭ই অগাস্ট, রবিবার

Commonwealth Games 2022 Women's T20I
Commonwealth Games 2022 Women’s T20I. (Image Source: Twitter)

আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছে। সেটি ছিল ১৯৯৮ সালের কুয়ালালামপুর সংস্করণে। সেবার ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ইভেন্ট হয়েছিল ৫০ ওভারের ফর্ম্যাটে এবং কেবল পুরুষ দলগুলিই অংশ নিয়েছিল। ফাইনালে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

নারী ক্রিকেট কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বার্মিংহ্যামে আয়োজিত ২০২২ সংস্করণে। তাছাড়া, এটি খেলা হবে ব্যাপকভাবে জনপ্রিয় টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এই ইভেন্টে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়েছে এবং স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।

প্রিভিউ

আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে ১১ই জুলাই ২০২২ তারিখে সর্বশেষ আপডেট করা র‌্যাঙ্কিং অনুযায়ী, অস্ট্রেলিয়ান মহিলা দল খেলার টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর হিসেবে শীর্ষে রয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে তারা মুখোমুখি হবে ভারত, পাকিস্তান ও বার্বাডোজের। দ্বিতীয় গ্রুপে রয়েছে বিশ্বের ২ ও ৩ নম্বর দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা ভারতীয় মহিলা দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই জিতে এই টুর্নামেন্টে নামছে। যদিও টি-২০ সিরিজে একটি ম্যাচ তারা হেরেছিল। ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ও অভিজ্ঞ স্মৃতি মান্ধানার সঙ্গে একঝাঁক তরুণ খেলোয়াড়কে নিয়ে নামছে ভারতের মহিলা দল এবং কমনওয়েলথ গেমসে এই প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ জেতার লক্ষ্যে লড়াই করবে।

কমনওয়েলথ গেমস ২০২২, মহিলাদের টি-২০ ক্রিকেট ইভেন্ট ভারতে কখন এবং কোথায় দেখা যাবে?

ইভেন্ট শুরু হবে ২৯শে জুলাই, শুক্রবার। সব ক’টি ম্যাচই আয়োজিত হবে বার্মিংহ্যামের এজব্যাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। প্রত্যেক দিন গ্রুপ পর্বের দুটি খেলা থাকবে, সেগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০ এবং রাত ১০:৩০ থেকে। সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলের মাধ্যমে ম্যাচগুলি টেলিভিশনে সম্প্রচার করা হবে। সনি লিভ অ্যাপে ম্যাচগুলি লাইভ-স্ট্রিম করা হবে।

সম্প্রচারের বিবরণ

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ

ইভেন্টের সূচী

গ্রুপ – ‘এ’

তারিখ ও দিন ম্যাচ সময়
২৯শে জুলাই, শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ভারত
দুপুর ৩:৩০
২৯শে জুলাই, শুক্রবার পাকিস্তান বনাম বার্বাডোস
রাত ১০:৩০
৩১শে জুলাই, রবিবার ভারত বনাম পাকিস্তান দুপুর ৩:৩০
৩১শে জুলাই, রবিবার বার্বাডোস বনাম অস্ট্রেলিয়া রাত ১০:৩০
৩রা অগাস্ট, বুধবার অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দুপুর ৩:৩০
৩রা অগাস্ট, বুধবার ভারত বনাম বার্বাডোস রাত ১০:৩০

গ্রুপ – ‘বি’

তারিখ ও দিন ম্যাচ সময়
৩০শে জুলাই, শনিবার নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩:৩০
৩০শে জুলাই, শনিবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা রাত ১০:৩০
২রা অগাস্ট, মঙ্গলবার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩:৩০
২রা অগাস্ট, মঙ্গলবার শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড রাত ১০:৩০
৪ঠা অগাস্ট, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দুপুর ৩:৩০
৪ঠা অগাস্ট, বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড রাত ১০:৩০

নক-আউট পর্ব

তারিখ ও দিন ম্যাচ সময়
৬ই অগাস্ট, শনিবার প্রথম সেমি-ফাইনাল দুপুর ৩:৩০
৬ই অগাস্ট, শনিবার দ্বিতীয় সেমি-ফাইনাল রাত ১০:৩০
৭ই অগাস্ট, রবিবার ব্রোঞ্জ পদক ম্যাচ দুপুর ২:৩০
৭ই অগাস্ট, রবিবার ফাইনাল – স্বর্ণ পদক ম্যাচ রাত ৯:৩০

 

close whatsapp