সংযুক্ত আরব আমিরাতেই এশিয়া কাপ, নিশ্চিত করলেন সৌরভ গাঙ্গুলী

২৭শে অগাস্ট থেকে ১১ই সেপ্টেম্বর অবধি হওয়ার কথা এশিয়া কাপ

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে দ্বীপ রাষ্ট্রে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে স্থানান্তরিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বিষয়টি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও সংশ্লিষ্ট বোর্ডের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকের পরে গাঙ্গুলী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মেগা ইভেন্টের আয়োজক হিসেবে কেন্দ্র নির্ধারিত ছিল শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এসিসিকে দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে এবং আয়োজক হিসাবে সরে দাঁড়িয়েছে। সম্প্রতি এসএলসি তাদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করেছে। টি-২০ ফর্ম্যাটে খেলা এবারের এশিয়া কাপ এখন ২৭শে অগাস্ট থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘরোয়া ক্রিকেট নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে

“এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হবে, কারণ এটিই একমাত্র জায়গা যেখানে বৃষ্টিপাত হবে না,” গাঙ্গুলী মুম্বাইতে বোর্ডের শীর্ষ কাউন্সিলের বৈঠকের পরে মিডিয়াকে জানিয়েছেন। এপেক্স কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২-২৩ মরসুমের জন্য কাউন্সিলের বিভিন্ন বিকল্পের আলোচনা অনুসারে, গাঙ্গুলী ঘোষণা করেছেন যে ২০২২-২৩ সালে একটি সম্পূর্ণ ঘরোয়া মরসুম অনুষ্ঠিত হবে। ৮ই সেপ্টেম্বর দলীপ ট্রফি দিয়ে সিনিয়র পুরুষদের মরসুম শুরু করার পরিকল্পনা করছে বোর্ড। ১-৫ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে ইরানি ট্রফি। 

দলীপ ট্রফি আগে পাঁচটি অঞ্চলের মধ্যে একটি নকআউট টুর্নামেন্ট ছিল, কিন্তু পরে এটি তিনটি দলের মধ্যে একটি রাউন্ড-রবিন প্রতিযোগিতায় পরিণত করা হয়, যেখানে শীর্ষ দুটি দল ফাইনালে খেলে। বর্তমান রঞ্জি ট্রফি বিজয়ীরা ইরানি কাপে ভারতের অবশিষ্ট একাদশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।

এ ছাড়াও রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলি ট্রফি আয়োজনের সম্ভাবনা বিবেচনা করা হয়েছিল। বিজয় হাজারে ট্রফি (ওডিআই) ১২ই নভেম্বর শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি) ১১ই অক্টোবর থেকে শুরু হতে পারে। রঞ্জি ট্রফি ১৩ই ডিসেম্বরে শুরু করার পরিকল্পনা রয়েছে এবং নকআউট পর্ব হবে ১লা ফেব্রুয়ারি থেকে।

সভার প্রস্তাবিত ফর্ম্যাটগুলির মধ্যে রঞ্জি ট্রফিকে আটটি এলিট দলের চারটি গ্রুপ এবং ছয় প্লেট দলের একটি গ্রুপে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। আগের গ্রুপ পর্বের মতো, প্রতিটি দল এইভাবে ন্যূনতম সাতটি ম্যাচ খেলতে পারবে। রঞ্জি ট্রফি প্রতিযোগিতাটিকে আরও তীব্র করে তোলার জন্য, ঠিক হয়েছে ফাইনাল খেলা দলকে ন্যূনতম ১০টি ম্যাচ খেলতে হবে। গাঙ্গুলীর মতে, বোর্ড আসন্ন মরসুমে মহিলাদের অনূর্ধ্ব-১৬ ডিভিশন শুরু করবে।

close whatsapp