সঠিক পথেই তারা এগিয়ে চলেছেন, সিরিজ জয়ের পর স্বস্তির সুর রোহিত শর্মার গলায়
আপডেট করা - Jul 10, 2022 3:18 pm

করোনার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নামতে পারেননি রোহিত শর্মা। মাঠের বাইরে থেকে দলের ব্যর্থতা দেখা যে কতটা অসহনীয় তা রোহিত শর্মার সুস্থ হয়ে ওঠার পরই জানিয়েছিলন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতীয় দলে ফিরেছেন ্ধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়্নি্টি সিরিজে হোয়াইট ওয়াশ করাই এখন প্রধান লক্ষ্য তাঁর। প্রথম দুই ম্যাচ শেষে তাদের দল যে সঠিক রাস্তাতেই এগোচ্ছে তা জানাতে দ্বিধা নেই রোহিত শর্মার।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। হাতে আর সাড়ে তিন মাস সময় রয়েছে। তার মধ্যেই নিজেদের প্রস্তুত করে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে টি টোয়েন্টি ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়া যে সঠিক রাস্তাতেই এগোচ্ছে তা নিয়ে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। ম্যাচ শেষে সেই কথাই শোনা গিয়েছে ভারত অধিনায়কের মুখে।
প্রথম ম্যাচে দলের অধিকাংশ তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় দলের। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে ভারতকে প্রথম জয়টা এনে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচেও বল হাতে হার্দিকের সেই পারফরম্যান্স দেখা গিয়েছিল। দলের বোলারদের দাপটেই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে ভারত।
করোনা সারিয়ে টি টোয়েন্টি সিরিজেই ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা
আর এমন জয় পাওয়ার যে ভারত অধিনায়ক খানিকটা হলেও স্বস্তিতে রয়েছেন তা বলাই বাহুল্য। সিরিজ জয়ের পর সেই কথাই তো শোনা গেল তাঁর মুখে। তিনি জানিয়েছেন, আমরা একেবারেই সঠিক পথে এগোচ্ছি এবং সমস্ত জায়গাতেই ঠিকভাবে পারফরম্যান্স করতে পারছি। ব্যাটিং করি কিংবা বোলিং, পাওয়ার প্লের গুরুত্বটা আমরা যথেষ্ট ভালভাবেই বুঝতে পারি। দুই ম্যাচেই পাওয়ারপ্লে-তে আমাদের পারফরম্যান্স অসাধারণ ছিল। সতীর্থদের এই পারফরম্যান্স এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস জোগাতে চাই।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারত। সেখানে রোহিত শর্মা এবং ঋষভ পন্থ শুরুটা বেশ ভালভাবেই করেছিল। কিন্তু এই দুই তারকা ফিরে যাওয়ার পর হঠাত্ই খানিকটা ব্যাকফুটে চলে গয়েছিল ভারতীয় দল। যদিও শেষের দিকে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল। ২৯ বলে রবীন্দ্র জাদেজার ৪৬ রানের ঝোরো ইনিংসে ভর করে ১৭০ রানে পৌঁছেছিল ভারত।
এরপর পরীক্ষাটা ছিল বোলারদের সামনে। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ-রা। ভুবনেশ্বর একাই তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনিই। সাফল্য এসেছিল জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার দুজনেরই। আর তা দেখেই বেশ স্বস্তিতে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।