বাঁহাতি সিমারদের বিরুদ্ধে রোহিত শর্মার অসুবিধা নিয়েই এবার মুখ খুললেন ওয়াসিম জাফর

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ ুইকেটে জিতলেও, দ্বিতীয় ম্যাচেই ব্রিটিশ বাহিনীর কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, শিখর ধওয়ান, ঋষভ পন্থরা সকলেই ব্যর্থ হয়েছিলেন লর্ডসে। রিস টপলের বিরুদ্ধে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি কেউ। প্রথম ম্যাচে ৭৬ রান করলেও, দ্বিতীয় ম্যাচেই ০ রামের সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। এই পারফরম্যান্স দেখার পরই বাঁহাকি বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মার খেলার অসুবিধা নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম জাফর।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে ৫৮ বলে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে বাইশদজে রীতিমত ব্যাট হাতে শাসন চালিয়েছিলেন তিনি। আর তা দেখেই মুগ্ধ হয়েছিলেন সকলে। কিন্তু সেই রোহিত শর্মাই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। ১০ বল খেলে মাত্র শূন্য রানেই ফিরে যেতে হয়েছিল রোহিত শর্মাকে।

লর্ডসে ১০ বল খেলে মাত্র ০ রান করতে পেরেছেন রোহিত শর্মা

এই পারফরম্যান্স দেখার পরই রোহিতকে নিয়ে এবার মুখ খুলেছেন আরেক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে বাঁ হাতি বোলারদের বল যখনই বেশী সুইং করা শুরু করে সেই সময়ই রোহিত শর্মা বেকায়দায় পড়েন। এই চিত্র অবশ্য নতুন নয়। মহম্মদ আমির, শাহিন আফ্রিদিদের বিরুদ্ধেও রোহিত শর্মাকে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। সেইরকমবাবেই রিস টপলের বিরুদ্ধেও পারেননি তিনি। এলবিডব্লু হয়েই সাজঘরের রাস্তা ধরতে হয়েছিল রোহিত শর্মাকে।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে রোহিত শর্মা জানিয়েছেন, আমরা সকলেই এটা জানি যে বাঁ হাতি সিমারদের বল যখন সুইং করা শুরু করে সেই সময় বেশ সমস্যায় পড়েন রোহিত শর্মা। রিস টপলে সত্যিই অসাধারণ বোলিং করেছিলেন। রোহিত আউট হওয়ার আগে যে শট খেলেছিলেন সেই বলেও আউট হয়ে যেতে পারতেন ।

শুধুমাত্র রোহিত শর্মাই নন। শিখর ধওয়ানকে নিয়ে মুখ খুলেছেন ওয়াসি জাফর। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কিন্তু রান পেতে ব্যর্থ হয়েছেন শিখর ধওয়াম। প্রথম ম্যাচে ৩৩ রান করেছিলেন শিখর ধওয়ান। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাড়াতাড়িই সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাঁকেও। দ্বিতীয় ম্যাচে শিখর ধওয়ানের পারফরম্যান্স দেখে একেবারেই খুশি হননি। দীর্ঘদিন ধরে ধওয়ান ক্রিকেট খেলার মধ্য নেই বলেই তাঁর এই সমস্যা হচ্ছে বলে মনে করেন ওয়াসিম জাফর।

close whatsapp