“আমি এর উত্তর দিতে চাই না” – ম্যাচের সেরা হওয়ার পরেও একটি প্রশ্নের কারণে অসন্তুষ্ট ভুবনেশ্বর

৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

১৭১ রান তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের সুইংয়ের সামনে আবারও আত্মসমর্পণ করল ইংল্যান্ডের ব্যাটাররা। প্রথম টি-টোয়েন্টিতে জস বাটলারকে দুর্দান্ত ইন-সুইঙ্গারে পরাস্ত করার পর, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বলে জেসন রয়কে আউট করেন ইনিংসের প্রথিম বলেই। একটি আউট-সুইঙ্গার সামলাতে না পেরে স্লিপে দাঁঁড়ানো রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন রয়।

পরপর দুই ম্যাচে পাওয়ারপ্লেতে বিধ্বংসী মেজাজে ছিলেন ভুবি। একবারও ব্যাটারদের হাত খোলার সুযোগ দেননি এবং দুটি ম্যাচে ৬-এর কম ইকোনমি রেট বজায় রেখেছেন তিনি। এজব্যাস্টনে তাঁর দ্বিতীয় ওভারে সিরিজে দ্বিতীয়বারের জন্য বাটলারকে আউট করেন এবং ম্যাচ শেষ করেন ৩-০-১৫-৩ পরিসংখ্যান নিয়ে।

বল সুইং হলে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত হই, বলেছেন ভুবনেশ্বর কুমার

ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর সম্প্রচারকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুবনেশ্বর বলেছেন, “যখন বল সুইং হয় তখন আপনি বোলিং উপভোগ করেন। কিন্তু আমি ভুল না হলে গত কয়েক বছরে ইংল্যান্ডে খুব একটা সুইং করেনি বল। আমার জন্য ভালো (যে সাদা বল লাল বলের চেয়ে বেশি সুইং করেছে)।”

পরপর দুই ম্যাচে বিস্ফোরক বাটলারকে স্তিমিত রাখতে পারার জন্য ভুবনেশ্বর প্রশংসিত হচ্ছেন। ম্যাচের পরে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সে (বাটলার) একজন বিপজ্জনক খেলোয়াড় এবং সে যদি পাওয়ারপ্লে অতিক্রম করে তবে সে বড় স্কোর করতে পারে। যদি বল সুইং হয় তবে এটি আপনাকে ভালো করতে অনুপ্রাণিত করে এবং আমি এখন আত্মবিশ্বাসী।” 

তিনি যোগ করেছেন যে তিনি চোট নিয়ে ভাবতে চান না। চোটের কারণে তিনি বেশ কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন এবং এমন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছিল। “আমি এর উত্তর দিতে চাই না এবং যদি আমি খেলি তবে জানবেন সব ঠিক আছে (যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ফিট এবং সমস্ত চোটমুক্ত কিনা),” ভুবনেশ্বর শেষে বলেছেন।

রোহিত শর্মার অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং একটি আক্রমণাত্মক মেজাজের নতুন পদ্ধতির কারণে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত ইংল্যান্ডকে কার্যত বিধ্বস্ত করে ৪৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথমে ব্যাটিং করে, ভারত আবারও শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক অভিপ্রায় দেখিয়েছিল। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (২৯ বলে অপরাজিত ৪৬) করে দলকে আট উইকেটে ১৭০ রানে পৌঁছে দেয়।

বল হাতে পাওয়ারপ্লে ওভারে ভুবনেশ্বর কুমারকে (3/15) যোগ্য সঙ্গ দেন জসপ্রিত বুমরাহ্‌ (২/১০) এবং যুজেবন্দ্র চাহাল (২/১০)। ১৭১-এর লক্ষ্যে ইংল্যান্ডের ইনিংস মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। 

close whatsapp