২৮ অগস্টই এশিয়া কাপে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ
আপডেট করা - Jul 26, 2022 2:16 pm

সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ এপ্রিলই এশিয়া কাপের মঞ্চে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ভারতের সামনে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ । যদিও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্রসঙ্গে সরকারীভাবে কোনও ইঙ্গিত দেয়নি। কিন্তু শ্রীলঙ্কা মিডিয়ার তরফে থেকে এই খবর কার্যত পাকা। বিরাট কোনও অঘটন না ঘটলে আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ এবং ২৮ অগস্টই মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়াক মাটিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই গতবারের মতো এবারও ভারতের প্রথম ম্যাচ সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ২৩ অক্টোবর সেই ম্যাচ হওয়ার কথা। কিন্তু তার এক মাত আগেই ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আগামী ২৮ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আর সেই খবর ছড়িয়ে পড়তে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
আগামী ২৭ অগস্টই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ
যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে সরকারীভাবে কিছু জানানো হয়নি। কিন্তু শ্রীলঙ্কার মিডিয়ার দাবী অনুযায়ী ২৮ অগস্টই গোটা বিশ্ব ফের একবার দেখতে চলেছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। শোনাযাচ্ছে আগামী ২৭ অগস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতেই শুরু হবে এবারের এশিয়া কাপ। শ্রীলঙ্কা জুড়ে সমস্যা চললেও, এখন পর্যন্ত সেই দেশেই এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। আগামী ২১ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ।
SLC is going ahead with Asia Cup after getting the green light from India. They are drawn up with Afghanistan and Bangladesh. The high profile India versus Pakistan scheduled on the 28th August. Qualifiers will start on 21 Aug. Tournament proper from 27 Aug to 11 Sep. Exciting.😍
— Rex Clementine (@RexClementine) July 6, 2022
২০১৬ সালে শেষবার এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়েছিল। ছয় বছর পর ফের সেই একই ফর্ম্যাটে খেলা হতে চলেছে এশিয়া কাপ। সেখানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনই ক্রিকেটের বাইশগজে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। শ্রীলঙ্কার মিডিয়ার এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কার বিশ্বকাপের আগে এই মঞ্চকেই অনেকে ভারতের প্রতিশোধের মঞ্চ হিসাবেও দেখতে শুরু করেছেন।
গত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। বিশ্বকাপের ইতিহাসে বদলে গিয়েছিল সমস্ত হিসাব। প্রথমবার কোনও বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের পর এবার এশিয়া কাপের মঞ্চেই ফের দুই দলের মুখোমুখি হওয়ার কথা সামনে এসেছে। বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতে চলেছে ভারতীয় দল। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ড্রেস রিহার্সালও দেখে নিতে পারবে টিম ইন্ডিয়া।
এখন শুধুই এশিয়া কাপের সরকারী সূচী ঘোষণার অপেক্ষায় রয়েছে সকলে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে সেটাও বলার অপেক্ষা রাখে না।