লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২২: প্লেয়ার ড্রাফটের পর সমস্ত দলের স্কোয়াড

এই বছরের সংস্করণ ৩১শে জুলাই শুরু হয়ে ২১শে অগাস্ট সমাপ্ত হবে

Wanindu Hasaranga
Wanindu Hasaranga. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় সংস্করণ ৩১শে জুলাই শুরু হবে। ৫ই জুলাই অনুষ্ঠিত হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফ্টের পরে পাঁচটি অংশগ্রহণকারী দলের স্কোয়াডগুলি চূড়ান্ত হয়েছে৷ কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লিউইস, ইমাদ ওয়াসিমের মতো বহু টি-২০ অভিজ্ঞ ক্রিকেটার ড্রাফ্টে স্বাক্ষর করেছেন।

২০ রাউন্ডের ড্রাফটে মোট ৩৫৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত ছিলেন যার মধ্যে ১৮০ জন বিদেশী খেলোয়াড় ছিলেন। মোট ১৭৩ জন শ্রীলঙ্কার খেলোয়াড়ও টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবেন। প্রতিটি দলের স্কোয়াডে ২০জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে ১৪জন শ্রীলঙ্কান এবং ছয়জন বিদেশী থাকবে।

এলপিএল ২০২২-এর প্লেয়ার ড্রাফ্টের পরে সমস্ত অংশগ্রহণকারী দলের চূড়ান্ত স্কোয়াড

ক্যান্ডি ফ্যালকনস

পূর্বে ক্যান্ডি ওয়ারিয়র্স এবং ক্যান্ডি টাস্কার্স নামে পরিচিত দলটি এবার ক্যান্ডি ফ্যালকনস নামে খেলবে। টি-টোয়েন্টির বর্ষীয়ান খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে নিতে সক্ষম হয়েছে তারা। এ ছাড়াও তারা প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে অন্তর্ভুক্ত করতে পারায় বোলিং বিভাগে নিশ্চিন্ত থাকতে পারবে।

ক্যান্ডি ফ্যালকন্স স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, কামিন্দু মেন্ডিস, ফ্যাবিয়ান অ্যালেন, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার, ইসুরু উদানা, ডেওয়াল্ড ব্রেভিস, মাথীষা পাথিরানা, আশেন বান্দারা, উসমান শিনওয়ারি, আশান প্রিয়াঞ্জান, মিনোদ ভানুকা, আভিষ্কা পেরেরা, আশিয়ান ড্যানিয়েল, মালিন্দা পুষ্পকুমারা, জানিথ লিয়ানাগে, লাসিথ আবেয়রত্নে, কাভিন বান্দারা।

জাফনা কিংস

গতবারের চ্যাম্পিয়নরা ড্রাফটে কিছু সচতুর নির্বাচন করেছে এবং তারা টি-২০ ফর্ম্যাটের অন্যতম দুই অভিজ্ঞ খেলোয়াড় অলরাউন্ডার থিসারা পেরেরা ও ব্যাটার শোয়েব মালিককে দলে অন্তর্ভুক্ত করেছে। এর পাশাপাশি বিস্ফোরক ব্যাটার এভিন লিউইসকেও নিয়েছে। শ্রীলঙ্কার হয়ে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে চিত্তাকর্ষক পারফর্ম করা তরুণ দুনিথ ওয়েল্লালাগেও লিগের সবচেয়ে সফল দলের জার্সি গায়ে দেবেন।

জাফনা কিংস স্কোয়াড: এভিন লিউইস, থিসারা পেরেরা, হার্ডাস ভিলয়োএন, ধনঞ্জয়া ডি সিলভা, শোয়েব মালিক, মাহীষ ঠীকশানা, দুনিথ ওয়েল্লালাগে, প্রবীণ জয়াবিক্রমা, শাহনওয়াজ দাহানি, রহমানউল্লাহ গুরবাজ, বিনুরা ফার্নান্ডো, ট্রিস্তান স্টাবস, সুমিন্দা লক্ষণ, সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নিপুন ধনঞ্জয়া, বিজয়কান্ত বিয়াস্কান্ত, থিসান বিদুষণ, টি. দিনোশান, আশান রান্দিকা

গল গ্ল্যাডিয়েটরস

টুর্নামেন্টের আগের দুটি সংস্করণেই রানার্স আপ হওয়া গল গ্ল্যাডিয়েটরস আশা করবে এই মরসুমে আরও এক ধাপ এগোতে। অভিজ্ঞদের মধ্যে তারা পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম এবং শ্রীলঙ্কার ব্যাটার কুসাল মেন্ডিসকে নিলেও তারকা বিদেশী খেলোয়াড় বিশেষ নিতে পারেনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ একটি উল্লেখযোগ্য নাম।

গল গ্ল্যাডিয়েটরস স্কোয়াড: ইমাদ ওয়াসিম, দানুশকা গুনাথিলাকা, ফাহিম আশরাফ, দুষ্মান্থা চামীরা, কুসাল মেন্ডিস, লক্ষণ সান্দাক্যান, নুয়ান থুশারা, পুলিনা থারাঙ্গা, য়্যানেম্যান মালান, কায়েস আহমেদ, আজম খান, সরফরাজ আহমেদ, নুওয়ানিদু ফার্নান্ডো, নিমেশ বিমুক্তি, মোভিন সুবাসিংহ, নিপুন মালিঙ্গা, সাচিন্দু কলম্বাগে, লক্ষণ গামাগে, থারিন্দু কৌশল, সাম্মু আশাম।

ডাম্বুলা জায়ান্টস

অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্ট এবং বেন কাটিংকে ছিনিয়ে নেওয়ার ফলে ডাম্বুলা জায়ান্টস স্কোয়াডকে কাগজেকলমে দুর্দান্ত দেখাচ্ছে। শ্রীলঙ্কার সাদা বলের অধিনায়ক দাসুন শানাকাও আছেন দলে। সেই সঙ্গে আইপিএলে ভালো পারফর্ম করা ভানুকা রাজাপাকসেও থাকবেন। এই ফর্ম্যাটে তাঁর পাওয়ার-হিটিংয়ের ক্ষমতার জন্য পরিচিত টিম সাইফার্টও তাৎপর্যপূর্ণ অন্তর্ভুক্তি।

ডাম্বুলা জায়ান্টস স্কোয়াড: ডি’আর্সি শর্ট, দাসুন শানাকা, বেন কাটিং, ভানুকা রাজাপাকসে, চতুরাঙ্গা ডি সিলভা, রমেশ মেন্ডিস, নুয়ান প্রদীপ, থারিন্দু রত্নায়েকে, সন্দীপ লামিছানে, টিম সাইফার্ট, হায়দার আলি, শেল্ডন কট্রেল, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপুল্লে, কালানা পেরেরা, দিলুম সুদিরা, সাচিতা জয়তিলাকা, দুশান হেমন্ত, সাশা ডি অলউইস, রাবিন্দু ফার্নান্ডো।

কলম্বো স্টারস

আরেকটি দল যারা ড্রাফটে বেশ কিছু বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে তারা হল কলম্বো স্টারস। কলম্বো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টি-২০ বিশ্বকাপ ২০২২ থেকে ধারাবাহিক পারফর্ম করা দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াসকে নিয়েছে। স্বদেশীদের মধ্যে বিস্ফোরক ওপেনার নিরোশান ডিকওয়েল্লার সঙ্গে খেলতে দেখা যাবে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অলরাউন্ডার চারিথ আসালাঙ্কাকে। চলমান টি-টোয়েন্টি ব্লাস্টে মুগ্ধ করা ডমিনিক ড্রেকস কেমন পারফর্ম করেন সেই দিকেও নজর থাকবে। 

কলম্বো স্টারস স্কোয়াড: ডোয়েন প্রিটোরিয়াস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসিফ আলি, চারিথ আসালাঙ্কা, নিরোশান ডিকওয়েল্লা, নাভীন উল-হক, দীনেশ চান্দিমাল, করিম জানাত, সিক্কুগে প্রসন্ন, জেফরি ভ্যান্ডারসে, ডমিনিক ড্রেকস, ফজলহক ফারুকি, ধনঞ্জয়া লক্ষণ, ঈশান জয়রত্নে, মুদিথা লক্ষণ, লক্ষীতা মানাসিংহে, কেভিন কোত্থিগোদা, চাথুরাঙ্গা কুমারা, নভোদ পারানাভিথানা, চামোদ বাট্টাগে। 

close whatsapp