চতুর্থ দিন ভুল পরিকল্পনার জন্যই সমস্যায় ভারত, মনে করেন ওয়াসিম জাফর
আপডেট করা - Jul 5, 2022 3:41 pm

প্রথম তিন দিন ভারতীয় দল দাপট দেখালেও, চতুর্থ দিনই যেন বদলে গিয়েছে গোটা চিত্রটা। জো রুট ও জনি বেয়ারস্টোর পার্টনারশিপের দাপটের সামনে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বোলাররা। এই মুহূর্তে জয়ের থেকে খুব একটা দূরে নেই ভারতীয় দল। আর সেই পরিস্থিতিতে এই টেস্ট ভারত অধিনায়ক জসপ্রীত বুমরার স্ট্র্যাটেজিতে ভুলকেই দায়ী করেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে বেয়ারস্টোর বিরুদ্ধে ভারত অধিনায়কের পরিকল্পনাই এদিন ব্যর্থ হয়েছে।
ফিল্ডিং সাজানো থেকে বোলিংয়ে পরিবর্তন। সব জায়গাতেই নাকি চতুর্থ দিন জসপ্রীত বুমরাহ সেভাবে সাফল্যের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। আর তারফলেই নাকি ভারতীয় দলের এমন পরিস্থিতি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল লক্ষ্য দিয়েছিল ৩৭৮ রানের। কিন্তু সেখানে একেবারেই জ্বলে উঠতে পারেনি ভারতীয় দলের বোলাররা। বেয়ারস্টোর মতো ক্রিকেটারের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ ঠিকভাবে পরিকল্পনা সাজাতেই নাকি ব্যর্থ হয়েছেন জসপ্রীত বুমরাহ।
যখন ব্যাটারদের কাছাকাছি ফিল্ডিং সাজানো হয়েছিল, সেই সময় খানিকটা লম্বা শটও খেলার দিকে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। আবার ফিল্ডিং যখনই ছড়ানো হয়েছিল, সেই সময় সিঙ্গলসের ওপরই জোর দিয়েছিল রুট ও বেয়ারস্টো। কোমনওরকমবাবেই তা আটকাতে পারেনি জসপ্রীত বুমরার পরিকল্পনা। ভারতের হঠাত্ই পিছিয়ে পড়ার দিকে এটাই প্রধান কারণ হিসাবে মনে করেন তিনি। ইতিমধ্যে রুট এবং বেয়ারস্টো ১৫০ রানের পার্টনারশিপের গন্ডীও টপকে গিয়েছেন।
ভারতের জয়ের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে
এই প্রসঙ্গে ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “যখনই ফিল্ডারদের সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছিল, জনি বেয়ারস্টো ওপর দিয়ে শট খেলার জন্য একেবারেই পিছু হটেননি। আবার যখনই ফিল্ডিং ছড়ানো হয়েছে, সেই সময় বেয়ারস্টো সিঙ্গলসের ওপর জোর দিয়েছিলেন। একমাত্র স্লিপেই ক্যাচ নেওয়ার সুযোগ ছিল। বাকি সময়টা পুরো চাপহীনভাবেই খেলে চলেছেন তারা”।
ও.াসিম জাফর আরও জানিয়েছেন, “আমার মনে হয় সেই জায়গাতেই জসপ্রীত বুমরার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। কারণ বুমরাহ চ্যালেঞ্জ দেওয়ার জন্য ফিল্ডারদের সামনে এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। ভারত যদি পঞ্চম দিনের প্রথম সেশনের মধ্যে ২ থেকে ৩ উইকেট না নিতে পারে তবে সমস্যা বাড়তেই পারে”।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের এওপেনিং জুটিই ১০০ রানের পার্টনারশিপ গড়ে দিয়ে ভিতটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। যদিও চা বিরতির পরই পরপর তিন উইকেট তুলে নিয়েছিল ভারতীয় বোলাররা। কিন্তু শেষরক্ষা হয়নি। সেই জায়গা থেকেই দলকে চেনে তোলার কাজটা শুরু করে দেন জো রুট ও জনি বেয়ারস্টো। আর তাতেই ভারতের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে।