দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে এক টেস্টে সেঞ্চুরী ও অর্ধশতরান করে নতুন নজির ঋষভ পন্থের

Rishabh Pant
Rishabh Pant. (Photo by Gareth Copley/Getty Images)

৪৯ বছর আগে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ারের তৈরি রেকর্ড ইংল্যান্ডের মাটিতে স্পর্ষ করলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসাবে এক ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতরান করলেনঋষভ পন্থ। ১৯৭৩ সালে ঘরের মাঠে মুম্বইয়ে এক টেস্ট ম্যাচে সেঞ্চুরী ও অর্ধশতরান করেছিলেমন ফারুখ ইঞ্জিনিয়ার। এজবাস্টনে সেই রেকর্ডই স্পর্শ করলেন তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অর্ধশতরান করার সঙ্গেই নতুন রেকর্ডের মালিক হয়ে যান ঋষভ।

এজবাস্টন ইংল্যান্ডেক দূর্ভেদ্য দূর্গ। এখনও পর্যন্ত এখানে একটিও টেস্ট ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। টেস্টের শুরুতেই ব্রিটিশ বোলিংয়ার দাপটে ধসে গিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেই জায়গা থেকেই ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রধান কান্ডারী ছিলেন ঋষভ পন্থ। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। পাঁচ উইকেট পড়ে গেলেও, সেখান তেকে লড়াই শুরু করেন ঋষভ পন্থ।

১৯৭৩ সালে ফারুখ ইঞ্জিনিয়ার প্রথম ভারতীয় হিসাবে এক টেস্টে এই রেকর্ড গড়েছিলেন

টেস্টের ফর্ম্যাট হলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই প্রথম ইনিংসে বেশ আক্রমণাত্মকত মেজাজে ছিলেন ঋষভ পন্থ। ১১১ বল খেলে ১৪৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ঋষভ। সেই মঞ্চেই গড়েছিলেন একাঝিক রেকর্ড। ঋষভ পন্থের সেই ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারপি এবং চারটি ওভার বাউন্ডারি। তবে আফসোস একটাই ছিল. মাত্র চার রানের জন্য দেড়শো রান হাতছাড়া হয়েছিল ঋষভ পন্থের।

দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে ব্যাটিংয়ে নামলেও, ভারতীয় দলের টপ অর্ডার এবারও ব্যর্থ হন। সেইসময় ক্রিজে ছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর সহ্গে ফের লড়াই শুরু ঋষভ পন্থের। তৃতীয় দিন তিন উইকেটের বেশী তুলতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। চতুর্থ দিন যে ঋষভ পন্থ বেশ আক্রমণাত্মক খেলতে চলেছেন, তার ইঙ্গিত দিনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি।

পেস থেকে স্পিনার দুই বোলারের বিরুদ্ধেই ঋষভ পন্থ ছিলেন চেনা ছন্দে। জ্যাক লচের বিরুদ্ধে ওভারের প্রথম বলেই চার দিয়ে এদিন শুরুটা করেছিলেন। যদিও অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে সেই জ্যাক লিচের বলেই আউট হন তিনি। কিন্তু ততক্ষণে অর্ধশতরান করে দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসাবে এক টেস্টে সেঞ্চুরী ও অর্ধশতরান করার রেকর্ড গড়ে ফেলেছিলেন ঋষভ পন্থ।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ঋষভ পন্থের রান ২০৩। ভারত ড্র করুক কিংবা জয়, ম্যাচের সেরার তকমা যে ঋষভ পন্থ এখন থেকেই পাকা করে ফেলেছেন তা বেশ স্পষ্ট।

close whatsapp