রোহিত না খেলতে পারলে নেতৃত্বে কি কোহলি! ফ্যানদের তেমনই দাবি
গত বছর ইংল্যান্ড সফরের সময় ভারতের অধিনায়ক ছিলেন কোহলি
আপডেট করা - Jun 26, 2022 2:14 pm

ভারতীয় দল ১লা জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচ খেলতে চলেছে। গত বছর ভারতীয় শিবিরে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পরে চার ম্যাচের পর সিরিজটি স্থগিত করা হয়েছিল। তার আগে ভারতীয় দল বিপাকে কারণ তারা ইতিমধ্যেই কুঁচকির চোটের কারণে কেএল রাহুলকে হারিয়েছিল এবং এখন অধিনায়ক রোহিত শর্মা কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে আসন্ন পঞ্চম টেস্টে অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন নেটিজেনরা।
ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে রয়েছেন এবং এজব্যাস্টনে পুনঃনির্ধারিত টেস্টের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা অনিশ্চিত। যেহেতু ভারতীয় দল এই ম্যাচের জন্য কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি, তাই ভারতীয় অধিনায়ক না খেলতে পারলে নেতৃত্ব দায়িতে কে পাবেন সেই ব্যাপারে অস্পষ্টতা রয়েছে। ঋষভ পান্ত এই ভূমিকার জন্য সবচেয়ে কার্যকর প্রার্থী কারণ তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে কেএল রাহুলের চোটের পরে ভারতীয় দলের দায়িত্ব নেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তরা রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রাক্তন অধিনায়ক কোহলিকে এই পদে বসতে দেখার আকাঙ্ক্ষা নিয়ে সোচ্চার। দক্ষিণ আফ্রিকায় হতাশাজনক সিরিজ হারের পর এই বছরের শুরুতে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি অনেককেই হতবাক করে দিয়েছিল। তার আগে তিনি ২০২১ সালে হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-২০ দলে অধিনায়কত্বের ভূমিকা ছেড়ে দিয়েছিলেন এবং পরে তাঁকে ওডিআই নেতৃত্ব থেকেও সরানো হয়।
যদিও কোহলি সাম্প্রতিক সময়ে বড় রান করার জন্য লড়াই করেছেন, তবে মাঠে তাঁর শরীরী ভাষা যে কোন সময় দলকে চাঙ্গা করে তুলতে পারে। তাঁর আবেগপূর্ণ প্রতিক্রিয়া এবং উদযাপন প্রায়ই কঠিন পরিস্থিতিতে তাঁর সতীর্থদের উৎসাহ প্রদান করে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা কোহলিকে আরও একবার অধিনায়কের পদে বহাল করে কি না সেই দিকে নজর থাকবে। অন্যদিকে, ইংল্যান্ড নতুন অধিনায়ক ও কোচের জুটি বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে অতিআগ্রাসী পন্থা অবলম্বন করেছে টেস্ট ফর্ম্যাটে। নতুন চেহারার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টক্কর আকর্ষণীয় হতে চলেছে।
কোহলিকে টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চেয়ে নেটিজেনদের কিছু টুইট
https://twitter.com/Im_Boro/status/1540961379884371968?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540961379884371968%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Feng-vs-ind-fans-want-virat-kohli-to-lead-if-rohit-sharma-misses-birmingham-test%2F
Virat Kohli Captain Again 😛😗
— Vishal Dhawan (@VishalDhawan21) June 26, 2022
https://twitter.com/aur_bhai/status/1540955019524308993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540955019524308993%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Feng-vs-ind-fans-want-virat-kohli-to-lead-if-rohit-sharma-misses-birmingham-test%2F
https://twitter.com/hasnain13_11/status/1540934995166265344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540934995166265344%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Feng-vs-ind-fans-want-virat-kohli-to-lead-if-rohit-sharma-misses-birmingham-test%2F
What😂😂 Abe Kohli bhai ko bna do, whi deserving captain hai series jeetne k liye
— MOHD FUZAIL AHMAD (@mohdfuzailahmad) June 26, 2022
Retweet if you want Virat Kohli to captain India for 5th test against England. pic.twitter.com/OaQ1V0jKs8
— Sweta (@SwetaTweets8) June 26, 2022
things seemed so easy and simple when Virat Kohli was the captain in all 3 formats. now i can't remember who is captaining which series. 😵💫💀#ViratKohli #ICT
— Vansh Garg (@v4nshgarg) June 26, 2022
https://twitter.com/yashhverse/status/1540932806511316992?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540932806511316992%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Feng-vs-ind-fans-want-virat-kohli-to-lead-if-rohit-sharma-misses-birmingham-test%2F
Let Kohli captain the team. This is his victory! https://t.co/m6JeXmLshd
— JC (@jc_writes_) June 26, 2022