এজবাস্টন টেস্টে শার্দূল ঠাকুরকে খেলানোর পরামর্শ প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকরের

Shardul Thakur
Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে নামছে ভারত। সেই টেস্টের প্রথম একাদশে কাদের দেখা যাবে তা তো সময়ই বলবে। কিন্তু ভারতীয় দলের জন্য বিশেষ পরামর্শ দিলেন এবার অজিত আগরকর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে শার্দূল ঠাকুরকে খেলানো উচিত্ বলেই মনে করছেন তিনি। এজবাস্টনের পিচে লোয়ার অর্ডারে শার্দূল ঠাকুর ভারতের সাফল্য পাওয়ার পিছনে অন্যতম প্রধান কারিগড় হয়ে উঠবেন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় এই তারকা ক্রিকেটার।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে শার্দূল ঠাকুরের। আর সেজন্যই এজবাস্টনে তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর। তাঁর মতে এজবাস্টনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি চার সিমার ব্যবহারের কথা ভেবে থাকেন সেখানে শার্দূল ঠাকুর প্রথম চয়েজ হওয়া উচিত্। কারণ গতবছর বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভারতীয় দলকে ওভাল টেস্টে সাহায্য করেছিলেন শার্দূল ঠাকুর। সমস্তকিছু কিছু মিলিয়ে তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন অজিত আগরকর।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল। এজবাস্টনে সিরিজ নির্ণায়ক টেস্টে নামছে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দল। এই টেস্ট জিততে কিংবা ড্র করতে পারলেই ইংল্যান্ডের মাটিতে রেকর্ড গড়বে ভারতীয় দল। সেই লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে শার্দূল ঠাকুরকেই প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন অজিত আগরকর।

২০২১ সালে ওভাল টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান পেয়েছিলেন শার্দূল ঠাকুর

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শার্দূল ঠাকুর যথেষ্ট সাহায্য করে ভারতীয় দলকে। বিশেষ করে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে বেশ সাহায্য করার দক্ষতা রয়েছে শার্দূলের। এছাড়া পিচে যদি সিমারদের জন্য সুবিধা থাকে সেক্ষেত্রে শার্দূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমার মনে সেটাই সবচেয়ে ভাল রাস্তা নয়ত উমেশ যাদব প্রসিদ্ধ কৃষ্ণাদের খেলালে টেল এন্ডারদের তালিকাটা দীর্ঘ হয়ে যাবে।  চার সিমার খেলালে সেই দলে শার্দূল ঠাকুরের থাকাটা একেবারেই যথার্থ”।

ওভাল টেস্টে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলকে যথেষ্ট সাহায্য করেছিলেন শার্দূল ঠাকুর। প্রথম ইনিংসে তাঁর ৫৭ রানের সৌজন্যেই ভারতীয় দল ১৯১ রানে পৌঁঠছতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলকে শেষ মুহূর্তে নেমে ব্যাট হাতে সাহায্য করেছিলেন শার্দূল ঠাকুর। সেই ইনিংসে তাঁর রান ছিল ৬০। ভারত করেছিল ৪৬৬ রান।

ইংল্যান্ডকে ওভালে ১৫৬ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। এবার এজবাস্টনে সিরিজ জয়ের লক্ষ্য ভারতীয় দলে। সেই দলেও শার্দূলকেকে খেলানোর পরামর্শ দিচ্ছেন অজিত আগরকর।

close whatsapp