ঋষভ পন্থকে টেস্টের মঞ্চে ভারতীয় দলের সেরা উইকেটকিপার ব্যাটার বললেন আকাশ চোপড়া

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

ব্রিটিশদের দূর্ভেদ্য দূর্গ এজবাস্টন। এখনও পর্যন্ত এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও জেতেনি ভারত। সেই মাঠেই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। এজবাস্টনের কঠিন চ্যালঞ্জের সামনে ।খন ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ, সে ই পরিস্থিতিতেই টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে বাইশগজে দাপালেন ঋষভ পন্থ। খাদের কিনারায় থাকা ভারতীয় দল তাঁর দক্ষ ব্যাটেই ফের  সাফল্যের রাস্তায় প্রত্যাবরত্ন করল। আর তা দেখেই আপ্লুত প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে ঋষভ পন্থ নাকি টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে ভারতের সেরা উইকেটকিপার ব্যটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। কিন্তু শুরু থেকেই ব্রিটিশ বোলারদের দাপের সামনে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় দলের প্রধান ব্যাটাররা। ৯৮ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় সমর্থকরা তো বটেই, টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালেও সেই সময় ছিল চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতেই দলকে সামাল দিলেন ঋষভ পন্থ। মাত্র চার রানের জন্য দেড়শো রান হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু ১৪৬ রানের দুর্ধর্, ইনিংস ইনিংস খেলে সকলের মন জিতেছিলেন ঋষভ পন্থ।

তিনি যে সময় ভারতীয় দলর হয়ে ব্যাটিংয়ে নামেন, পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ যেন ভারতের হাতের বাইরে চলে গিয়েছিল সেই সময়। সেই জায়গা থেকেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে লড়াই শুরু ঋষভ পন্থের। রবীন্দ্র জাদেজার সঙ্গে ছয় ছয় নম্বর উইকেটে ২২২ রানের দুর্ধর্ষ পার্টনারশিপ গড় তোলেন ঋষভ পন্থ। আর তাতেই ম্যাচে স্বপ্নের প্রত্যাবর্তন হয় ভারতীয় দলের। ঋষভ পন্থের এমন পারফরম্যান্স দেখেই খুশি আকাশ চোপড়া।

রবীন্দ্র জাদেজার সঙ্গে ২২২ রানের পার্টনারশিপ গড়েছেন ঋষভ পন্থ

এই প্রসঙ্গে আকাশ চোপড়া টুইট করে ঋষভ পন্থকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “তাঁর এখনও ২৫ বছর পূর্ণ হয়নি, কিন্তু আমার মতে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সেরা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। মাত্র ৩০টি টেস্ট ম্যাচ খেলে ঋষতভ ন্থ যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা এক কথায় অনবদ্য”।

আইপিএলের মঞ্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল। এদিন এজবাস্টনে তারই বোধহয় জবাবটা দিলেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার। টেস্টের মঞ্চে ১১১ বলে ১৪৬ রানের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুললেন তিনি। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ১৯টি চার এবং ৪টি ছয়।

শুধু তিনি একাই নন, তাঁকে বাইশগজে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। এই মুহূর্তে ক্রিজে ৮৩ রানে অপরাজিত রয়েছেন জাদিজা। কেরিয়ারের অন্যতম টেস্ট সেঞ্চুরীর লক্ষ্যে রয়েছেন তিনি। ইতিমধ্যে ১০টি বাউন্ডািরি হাকানো হয়ে গিয়ছে এই তারকা ক্রিকেটারেরও। দ্বিতীয় দিন শেষপর্যন্ত কোথায় গিয়ে ভারত থামে সেটাই এখন দেখার।

close whatsapp