ভারতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্তর

Deepdas Gupta
Deepdas Gupta. (Photo Source: Instagram)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এগিয়ে থেকেও হার। এবার সামনে রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ। এছাড়া আগামী অক্টোবরেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তর। অধিনায়কত্ব প্রসঙ্গে পরীক্ষা নীরিক্ষা নয়। এক অধিনায়ক নীতি নিয়েই চলা উচিত্ ভারচীয় দলের। আর সেজন্য যে চোট আঘাত এড়ানোর দিকেই বিশেষ পরামর্শ দেওয়ার ইঙ্গিত তাঁর তা বলাই বাহুল্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নামার আগেই সবতেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারতীয় দল। করোনায় আক্রান্ত হয়ে সেই টেস্ট থেকে ছিটকে যান রোহিত শর্মা। শেষপর্যন্ত তাঁকে খেলানোর চেষ্টা চালানো হলেও, করোনার ফল পজিটিভ আসার ফলে, তাঁকে ছাড়াই শেষপর্যন্ত ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামতে হয়েছিল। সেই জায়গায় ভারতীয় দলের নেতৃত্বের দয়িত্ব পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষরক্ষা হয়নি। ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত।

এই পদ্ধতিই বন্ধ হওয়া উচিত্ বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তাঁর মতে ভারতীয় দলের অধিনায়কত্ব পজিশনটি স্টেবল হওয়াই প্রয়োজন। চো আগাতই হোক কিংবা অন্যকোনও বিষয়, বারবার অধিনায়কের মুখ বদলটাই দলের সাফল্যের ক্ষেত্রে অন্যরকম বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন দীপ দাশগুপ্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলের নেতৃত্ব সামাল দিতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে।

এজবাস্টন টেস্টে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ

এই প্রসঙ্গে দীপ দাশগুপ্ত জানিয়েছেন, “দলের একজন পাকাপাকি অধিনায়ক থা্কাটাই সবচেয়ে জরুরী। কয়েকদিন ধরে ভারতীয় দলের অধিনায়কত্বে পদজিশন সত্যিই সেভাবে পাকাপাকি মনে হচ্ছে না। বিশেষ করে ইংল্যান্ড সফর এবং আয়ারল্যান্ড সফরের ক্ষেত্রে”।

তিনি আরও জানিয়েছেন, “চোট-আঘাত হোক কিংবা অন্য কোনও কারণ, আমাদের বহুবার নেতৃত্ব বদল করতে দেখা গিয়েছে। তবে এখন রোহিত শর্মা সম্পর্ণ সুস্থ রয়েছেন এবং আগামী ম্যাচ গুলোতে খেলতে পারবেন”।

আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে । সেই জায়গায় ভারতীয় দলের নেতৃত্বের ভার ছিল লোকেশ রাহুলের ওপর। কিন্তু তিনিও চোট পেয়ে ছিটকে যাওয়ার, সেই দায়িত্ব সামলেছিলেন ঋষভ পন্থ। আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে।

রোহিত শর্মা অধিনায়ক হলেও, বারবারই নানান ক্রিকেটারকে সেই পদ সামলাতে দেখা গিয়েছে। আর ভারতীয় দলের সাফল্যের পথে এটাই অন্যতম সমস্যা বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত।

close whatsapp