বার্মিংহ্যাম টেস্টের প্রথম একাদশে অশ্বিনের জায়গা না হওয়ায় অখুশি ক্রিকেটভক্তরা
গত বছর খেলা চার টেস্টের পর ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে
আপডেট করা - Jul 1, 2022 4:30 pm

ইংল্যান্ড ও ভারতের মধ্যে বহু-প্রতীক্ষিত পুনঃনির্ধারিত পঞ্চম ও শেষ টেস্টটি এজব্যাস্টনে চলছে। ভারতীয় দল ১৬ বছরের মধ্যে প্রথমবার ইংল্যান্ডের তীরে টেস্ট সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছে। কয়েন টস বেন স্টোকসের পক্ষে যায় এবং তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু টসে বড় খবর ছিল ভারতীয় দল থেকে রবিচন্দ্রন অশ্বিনের বাদ যাওয়া।
ভারত অলরাউন্ডার জুটি শার্দূল ঠাকুর ও রবীন্দ্র জাডেজার উপর ভরসা রেখেছে। এই জুটি ২০২১ সালে ওভালে চতুর্থ টেস্টের অংশ ছিলেন। অশ্বিন কোভিড-১৯-এর কারণে বাকি সদস্যদের তুলনায় দেরিতে দলে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি এই টেস্টের একাদশে সুযোগ পাওয়ার জন্য ঠিক সময়েই ইংল্যান্ডে চলে এসেছিলেন এবং লেস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচের শেষ দুই দিনে অংশও নিয়েছিলেন। জসপ্রিত বুমরাহ্ এবং টিম ম্যানেজমেন্ট দলের একমাত্র স্পিনার হিসাবে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ তিনি দলকে দৃঢ় ব্যাটিং সরবরাহ করবেন বলে আশা করা যায়। এর ফলে অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো পাঁচ ম্যাচের সিরিজের একটি ম্যাচও খেলতে পারলেন না।
কেএল রাহুল ও রোহিত শর্মার মত দুই অভিজ্ঞ ব্যাটার না খেললেও ভারতীয় দল অতিরিক্ত ব্যাটার খেলানোর কথা ভাবেনি। একজন স্পিন বোলিং অলরাউন্ডার ও একজন পেস বোলিং অলরাউন্ডারের পাশাপাশি তারা আরও তিন পেসার খেলাচ্ছে। রোহিতের অনুপস্থিতিতে শুবমান গিলের সঙ্গে ব্যাটিং ওপেন করেছেন চেতেশ্বর পূজারা। ২০২১ সালে চতুর্থ টেস্টে ছয় উইকেট নেওয়া উমেশ যাদবের জায়গায় এসেছেন মহম্মদ শামি।
ভারতের একাদশ: শুবমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ।
বেন স্টোকসের নেতৃত্বে পুনরুজ্জীবিত ইংল্যান্ড দলের মুখোমুখি হওয়া ভারতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কিউইদের বিরুদ্ধে ইংল্যান্ড ভিন্ন মেজাজে অবতীর্ণ হয়েছিল। তারা শুধু ৩-০ ব্যবধানে সিরিজই জেতেনি, প্রতিকূল পরিস্থিতিতেও আগ্রাসী ব্যাটিং করে বিশ্বক্রিকেটকে চমকে দিয়েছে। জনি বেয়ারস্টো পরপর দুই ইনিংসে ১০০-র কম বলে সেঞ্চুরি পূর্ণ করে রেকর্ড করেছেন।
অন্যদিকে, অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বিশ্রামের পর ইংল্যান্ড দলে ফিরেছেন। ভারত জ্যাক লিচের ব্যাপারে সতর্ক থাকবে কারণ তিনি তৃতীয় টেস্টে অসাধারণ নিয়ন্ত্রণ ও প্রয়োগ দেখিয়ে দশ উইকেট শিকার করেছিলেন। কোভিড-১৯-এর কারণে বাদ পড়া বেন ফোকসের জায়গায় স্যাম বিলিংস দলে এসেছেন।
এদিকে, রবিচন্দ্রন অশ্বিনের একাদশে না থাকায় টুইটারজনতা তাদের ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল।
অশ্বিন সম্পর্কে টুইটারের প্রতিক্রিয়া
Btw where's the shame Ravi Shastri and Virat Kohli, for not playing Ravi Ashwin??? Ehhh.
Oh sorry… No Kohli-Shastri in power, no blame games. 🙈
— Jaanvi🏏 (@that_shutterbug) July 1, 2022
Hope propagradists will now understand that was not some ego issue of Virat Kohli for which he didn't select Ashwin in the XI during last series. It was based on sound Cricketing logic, which is now being used as a template even by Rahul Dravid himself.
— Ricky talks Cricket (@CricRicky) July 1, 2022
No Ashwin but you won't see any outrage because the Captain's name is not Virat Kohli.
— Sai Krishna💫 (@SaiKingkohli) July 1, 2022
I'm actually more surprised this time that Ashwin is not in the XI. Last year, you knew why he couldn't get a chance. This year, given how the pitch looks, thought he would make the XI at Edgbaston.
— Venkata Krishna B (@venkatatweets) July 1, 2022
Can't see boomer uncles tweets bashing bumrah – dravid and creating conspiracy theories for not playing ashwin
— A (@_shortarmjab_) July 1, 2022
The only contention I have with Ind’s XI is Ashwin not being there, despite the pitches in England assisting spin a lot more this season. Thakur leaks runs at 4 rpo mostly and India can’t afford that England’s counter attacking lower middle order.#ENGvIND
— Gaurav Nandan Tripathi 🜃 (@Cric_Beyond_Ent) July 1, 2022
The holy journos gave their verdict that Kohli-Shastri doesn't like Ashwin… So either Dravid-Bumrah also have developed a dislike for the champion spinner or those journalists don't know a thing and feed on speculations.
— Suvajit Mustafi (@RibsGully) July 1, 2022
Big mistake.. @BCCI for not taking @ashwinravi99 for the #ENGvIND test..
— dr. dhruv (@dhruvjyoti0311) July 1, 2022
With the ball known to soft this wicket known to turn, india india should've played Ashwin? @ChatilPandi
— Janul (@Cricket166) July 1, 2022