সমালোচনা দূরে সরিয়ে রেখে বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন সুনীল গাভাসকর

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

বিরাট কোহলির ফর্ম নিয়ে এই মুহূর্তে সকলেই খানিকটা উদ্বেগের মধ্যে রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কের একের পর এক ব্যর্থতা নিয়ে ক্রমশই প্রশ্ন উঠতেও শুরু করেছে। এমনকী আসন্ন বিশ্বকাপের মঞ্চেও বিরাট কোহলির খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এমন পরিস্থিতিতেই বিরাটের পাশে দাঁড়ালেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এখনই বিশ্বকাপের দলে বিরাট কোহলি সুযোগ পাবেন কিনা পাবেন না তা নিয়ে ভাবার সময় আসেনি। আর শুধু বিরাট কোহলিকে নিয়ে কেন, রোহিত শর্মাও তো ফর্মে নেই, তাঁকে নিয়ে কেন কথাবার্তা হচ্ছে না।

২০১৯ সালে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকে আর প্রাক্তন ভারতয় অধিনায়কের ব্যাটে বড় রানের দেখা নেই। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, প্রতি জায়গাতেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ২০২১ সালের পর ভারতীয় দলের হয়ে সব ধরণের অধিনায়কত্ব থেকেও ইব্যহতি নিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি ফর্মে ফিরতে ব্যর্থই হয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিরাট কোহলি দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রানই করতে পেরেছিলেন। প্রথম ইনিংসে প্রাক্তন ভারত অধিনায়ক ফিরে গিয়েছিলেন ১১ রানে। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে ফিরতে হয়েছিল ২০ রানে। এরপর প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। যদিও দ্বিতীয় টি টেয়েন্টিতে দলে পিরলেও সেভাবে কিছু করতে দেখাতে পারেননি বিরাট কোহলি। পরপর দুই ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টিতেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি

এরপর থেকেই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সমালোচনার সুরটা আরও চড়া হতে শুরু করেছে। যদিও সুনীল গাভাসকর অবশ্য এখনই সেই রাস্তায় যেতে চাননা। বরং বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী তিনি। প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, “আমি এটাই বুঝতে পারি না যখন রোহিত শর্মাও পাচ্ছে না তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। অন্যান্যদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে চলেছে। একটা কথা রয়েছে ফর্ম ইজ টেম্পোরারি এবং ক্লাস ইজ পার্মানেন্ট। এই টি টোয়েন্টির জামানায় যে ক্রিকেট তাদের খেলতে হয় সেখানে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। এতে সাফল্যও আসতে পারে আবার ব্যর্থতাও”।

বেশ কয়েকদিন ধরেই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সোচ্চ্বার হয়েছেন প্রাক্তন তারকারা। বিশেষকরে কয়েকদিন আগেই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন কপিল দেব। এমনকী টি টোয়েন্টি দল থেকে তাঁকে বসানোর কথা বলতেও দ্বিধা করেননি তিনি। শুধু কপিল দেবই নন, বিরাটের সমালোচনায় সুর চড়িয়েছেন অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও।

সেই সময়ই বিরাট কোহলির পাশে দাঁড়াচ্ছেন সুনাল গাভাসকর। টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে এখনই ভাববার খুব একটা প্রয়োজন নেই বলেই মনে করছেন তিনি। এছাড়া গাভাসকরের মতে বিরাট কোহলি অবশ্যই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের এখনও নিয়মিত সদস্য।

close whatsapp