“রবিচন্দ্রন অশ্বিন প্রফেসর অব স্পিন”, ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনকে নিয়ে আশাবাদী গ্রেম সোয়ান

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে সিরিজ নির্ণায়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নামছে ভারত। যে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এই মুহূর্তে তুঙ্গে। সেই লড়াই শুরু হওয়ার আগেই ভারতীয় দল নিয়ে বিশ্লেষণ প্রাক্তন ব্রিটিশ স্পিনার গ্রেম সোয়ানের। সেখানেই যুজবেন্দ্র চাহালকে তিনি নিষ্চিত না হলেও, রবিচন্দ্রন অশ্বিনকে যথেষ্ট আশাবাদী সোয়ান। তাঁর মতে এই টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে প্রফেসর অব দ্য স্পিন বলতেও দ্বিধা নেই গ্রেম সোয়ানের।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ২-১এ এগিয়ে রয়েছে ভারতীয় দল। এজবাস্টনে  জয় কিংবা ড্র করতে পারলেই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড গড়বে ভারতীয় দল। আর সেই মঞ্চে অশ্বিন যে টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই গ্রেম সোয়ানের। বিশেষ করে অশ্বিনের বোলিংয়ের দক্ষতা এবং সঠিক সময়ে সময়ে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করার দক্ষতাই গ্রেম সোয়ানকে সবচেয়ে বেশী মুগ্ধ করে।

যদিও গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টের মধ্যে একটিও টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যায়নি ভারতীয় দলে। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। ভারতীয় দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা এবং সেইসঙ্গে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। যদিও সোয়ানের মতে অশ্বিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন এই ম্যাচে। এজবাস্টনের পিচ থেকে তাঁর মতো অফস্পিনার অনেক সুবিধা পাবে বলেও আশাবাদী ইংল্যান্ডের এই প্রাক্তন স্পিনার।

গতবছর চার টেস্টের একটি ম্যাচেও দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে

টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন, “রবিচন্দ্রন অশ্বিন একজন অসাধারণ বোলার। আমার মতে তিনি তো প্রফেসর অব স্পিন। তিনি সবসময়ই একটু বেশী ভাবনায় থাকেন এবং খুব ভালভাবেই জানেন কোন কাজটা তাঁকে করতে হবে। এজবাস্টনেও তাঁকে কী কাজ করতে হবে তাও বোধহয় ইতিমধ্যে ভেবে ফেলেছেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তাঁকে যদি দীর্ঘ সম ধরে বোলিং করতে দেখি তবে হয়ত খুব একটা অবাক হব না আমি। কারণ এখানে এখন গরম এবং পিচও খানিতটা শুষ্ক”।

তাঁর মতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে যখনই বাইরের দল খেলতে এসেছে সকলেই বাড়তি সিমার নিয়ে খেলার কথা ভবেছেন। কিন্তু এজবাস্টনের পরিস্থিতি অনেকটাই আলাদা বলে মনে করেন গ্রেম সোয়ান। তাঁর মতে এজবাস্টনের পিচে স্পিনাররা সুবিধা পাবেন। আর সেই লক্ষ্য ভারতীয় দলের প্রধান অস্ত্র অশ্বিন হয়ে উঠতে পারেন।

হেডিংলিতে দুই ইনিংসে মিলিয়ে ১০ উইকেট পেয়েছিলেন জ্যাক লিচ। আর সেই খেলা দেখেই এজবাস্টনে ভারতীয় স্পিনাররা যে সুবিধা পেতেই পারে সে ব্যপারে কোনও ধন্দ নেই গ্রেম সোয়ানের।

close whatsapp