আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও উমরান ও আভেশের ওপরই ভরসা রাখার পরামর্শ আকাশ চোপড়ার

Umran-Malik
Umran-Malik. ( Photo Source: BCCI )

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সাত উইকেটে জিতেছে ভারত। মঙ্গলবার ডাবলিনে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন হার্দিক পান্ডিয়া।  তার আগেই গল গঠন নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। গত ম্যাচেই অভিষেক হয়েছে উমরান মালিকের। প্রথম ম্যাচে উমরান মালি অবশ্য বল হাতে সেই পাররম্যান্স দেখাতে পারেননি। আকাশ চোপড়ার মতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও তাঁকে সুযোগ দেওয়া উচিত্।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন উমরান মালিক ও অর্শদীপ সিং। কিন্তু সেই সিরিজে দুজনের একজনেরও অভিষেক হয়নি। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছে উমরান মালিকের। কিন্তু এখনও অপেক্ষায় রয়েছেন অর্শদীপ সিং। আকাশ চোপড়া মনে করছেন এই ম্যাচে অর্শদীপকে খেলানোর ভাবনা সরিয়ে উমরান মালিকের ওপরই ভরসা রাখুক টিম ম্যানেজমেন্ট। আইপিশদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও উমরান এবং আভেশ খান জুটিতেই ভরসা রাখছেন আকাশ চোপড়া।

গত ম্যাচেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অভিষেক হয়েছে উমরান মালিকের। যদিও প্রথম ম্যাচে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাঁকে। বল হাতে সাফল্য পাননি আভেশ খানও। এই দুই পেসার তিন ওভার বোলিং করে রান দিয়েছিল ৩৬। এরপর থেকেই এনেকের মুখে অর্শদীপ সিংয়ের কথা শোনা যাচ্ছিল। আইপিএলে বল হাতে ডেথ ওভারে দুর্ধর্ষ বোলিং করে সকলের নজর কেড়েছিলেন এই তরুণ বোলার। কিন্তু আকাশ চোপড়া মত খানিকটা আলাদাই। তাঁর মতে দ্বিতীয় টি টোয়েন্টিতেও উমরান ও আেশ খানকেই খেলানো উচিত্।

তিন ওভার মিলিয়ে উরমান মালিক ও আভেশ খান ৩৬ রান দিয়েছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার মনে হয় অর্শদীপকে এখনও খািকটা অপেক্ষা করতে হবে। কারণ এই মুহূর্তে উমরান এবং আভেশ খানকে পরিবর্তন করাটা খুব একটা ঠিক কাজ হবে না। তাই আমার মতে এই ম্যাচে এই দুই বোলারকেই আমি খেলাবো। আমি হলে অর্শদীপকে বলতাম যে সে সুযোগ পাবে, সামনেই রয়েছে ইংল্যান্ড সিরিজ সেখানে অথবা এরপরই ওয়েস্ট ইন্ডিজ অথবা জিম্বাবোয়ের বিরুদ্ধে। এখও বহু টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। ভারতীয় দল আগামী ৫ থেকে ৬ মাসে প্রায় ২০ থেকে ২২টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে”।

মঙ্গলবার ডাবলিনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। উমরানের অভিষেক হলেও এখনও পর্যন্ত অর্শদীপকে বসেই থাকতে হয়েছে। অন্যদিকে সিরিজ শুরুর আগেই বেশকিছু অভিষেকের ইঙ্গিত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। উমরান মালিক দেশের জার্সিতে প্রথম ম্যাচেই সাফল্য পেতে ব্যর্থ হয়েছেন। আইপিএলের মঞ্চে ডেথ ওভারে অসাধারণ বোলিং করে পঞ্জাবকে বহু ম্যাচে সাফল্য এনে দিয়েছিলেন তিনি।

স্বভাবতই উমরানের ব্যর্থতার পর তাঁর অভিষেক হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনই কোনওরকম ইঙ্গিত নেই। মঙ্গলবার প্রথম একাদশ ঘোষণা হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp